আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় মোটরসাইকেল চুরি, GPS ট্র্যাকিংয়ে লাহারহাট থেকে উদ্ধার

 

Brother IT Digital

ইব্রাহিম আকতার আকাশ: ভোলার বোরহানউদ্দিনে চুরি হওয়া প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের R15-M মোটরসাইকেল GPS ট্র্যাকিংয়ের মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিন উপজেলার ৩ নং দেউলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কবির বিশ্বাসের সিএইচপি পরিত্যক্ত ইটভাটার সামনের সড়ক থেকে সিয়াম হোসেন রনির R15-M মোটরসাইকেলটি চুরি হয়।

চুরির পরপরই বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি মোটরসাইকেলে আগে থেকেই সংযুক্ত GPS ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে সেটির অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে।

পুলিশের তথ্য অনুযায়ী, GPS এর মাধ্যমে মোটরসাইকেলটির গতিবিধি অনুসরণ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। পরে ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৬টার দিকে বরিশালের লাহারহাট স্পিডবোট ঘাট এলাকা থেকে শাকিল হোসেন (২২) ও নিহাদ (১৯) নামে দুই যুবককে চুরি হওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিল হোসেন বোরহানউদ্দিন উপজেলার চরটিটিয়া এলাকার মো. আলমগীরের ছেলে এবং নিহাদ একই এলাকার মো. হাসানের ছেলে। পরে মোটরসাইকেলের মালিক সেটি শনাক্ত করলে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মোটরসাইকেলের মালিক সিয়াম হোসেন রনি বাদী হয়ে ৬ সেপ্টেম্বর বোরহানউদ্দিন থানায় মামলা করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

1

নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য

2

সৌদি আরবে আগুনে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় জানা গেল

3

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর স্বপ্ন পূরণ অনুশ্রী ও নিরা

4

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

5

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

6

‘তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশ ও বিশ্বের সম্পদ হবে

7

ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতায় গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর আ

8

যে ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

9

লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের

10

বিএসএফকে ১ হাজার একরের বেশি জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

11

স্থানীয় নির্বাচন দলীয় নয়, যোগ্যরাই অংশ নিতে পারবেন: সিইসি

12

বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক

13

ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

14

ভোলায় যুব নেতৃত্ব উন্নয়ন বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্

15

৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

16

একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য জরুরি নির্দেশনা

17

৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিবির কর্মী, সিটও বাতিল

18

নীতি না মেনে ফেসবুক থেকে আয় করছেন ১৩ এমপি-মন্ত্রী

19

'ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে'

20