আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনেক সাংবাদিক গড়ার কারিগর হাবিবুর রহমান এক কিংবদন্তি

 

Brother IT Digital

মাহাবুব আলম নীরব মোল্লা: চলে গেলেন ভোলার সাংবাদিকতা জগতের অন্যতম পথিকৃৎ সাংবাদিক মুক্তিযোদ্ধা একসময়ের দাপুটে ফুটবল খেলোয়াড় স্থানীয় দৈনিক পত্রিকা বাংলার কন্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক এম হাবিবুর রহমান হাবিব ভাই। শৈশবের আতুর ঘর পেরিয়ে যখন স্কুলে ভর্তি হলাম বন্ধুবান্ধব হলো আমাদের স্কুলের মাঠে তখন প্রতিদিন ফুটবল খেলা লেগেই থাকতো। এছাড়াও বর্তমানে যেখানে ভোলার স্টেডিয়াম শেখানে ফুটবল খেলা হত জমজমাট। আমি তাকে প্রথম যখন চিনতে শুরু করি তখন তাকে একজন ভালো মানের ফুটবলার হিসেবেই জানতাম। তিনি ছিলেন খুব স্টাইলিস্ট একজন ফুটবলার। সহজেই চোখে পড়ার মতো ছিল তার খেলার নৈপুণ্য। তখন সাংবাদিকতা কি জিনিস এটা ঠিক বুঝতাম না। সাংবাদিক হাবিব ভাইকে চিনতে পেরেছি আরো পওে, যখন একটু বয়স হল এবং ১৯৬৫ সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ লাগলো আমরা ধীরে ধীরে পৃথিবীর অন্য এক রূপ জানতে শুরু করলাম।

ব্যবসায়িক গদিতে তখন কয়েকটি দৈনিক পত্রিকা রাখা হতো - দৈনিক ইত্তেফাক, দৈনিক পূর্বদেশ, এবং সংবাদ। এই সমস্ত পত্রিকায় যারা সংবাদ পাঠানোর কাজ করতেন তাদেরকেই লোকেরা সাংবাদিক নামে ডাকতেন। হাবিব ভাই, ফারুক স্যার, আবু তাহের ভাইরা তখন এই মফস্বল শহরে এই কাজ করে পরিচিতি লাভ করেন। পরবর্তীকালে আরও অনেকে বেশ পরিচিতি লাভ করেন এমনকি রাজনৈতিক অঙ্গনের মোশারফ হোসেন শাজাহান, ফজলুল কাদের মজনু মোল্লা, আফসার উদ্দিন বাবুল, ফরিদ হোসেন বাবুল, আব্দুল মমিন টুলু, আবু সুফিয়ান বাহার ভাই, মোবাশ্বের ভাইও এতে যুক্ত হন। তখন সাংবাদিকতা ছিল এক মহান ও সাহসী পেশা। ষাটের দশকে পাকিস্তানের সামরিক জানতার বিরুদ্ধে সাংবাদিকতা জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকিপূর্ণ এই কাজ করতেন তারা। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের প্রেক্ষাপটে এদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 

হাবিব ভাই ছিলেন একজন বিনয়ী এবং অভিজ্ঞ মানুষ। তিনি আমার চেয়ে বয়সে অনেক বড় হলেও কেন জানিনা আমাকে কখনো তুমি বা তুই বলে সম্বোধন করতেন না। সব সময় নিরব ভাই অথবা নীরব মিয়া বলে ডাকতেন। আমার কিছু লেখালেখির অভ্যাস ছিল। একদিন তিনি আমাকে সময় পেলে তার পত্রিকায় লিখতে বলেন। আমি একটি লেখা সাংবাদিক অনুজ মোকাম্মেলের কাছে দিয়ে আসি।

 মোকাম্মেল তখন তার পত্রিকায় কাজ করতেন। সেই লেখাটি ২৪শে মে বুধবার ১৯৯৫ তারিখে প্রকাশিত হয়। আমার লেখার শিরোনাম ছিল ‘রাজনৈতিক মিথ্যাচার সহিংসতা এবং আগামী প্রজন্মের কাছে বর্তমানের জবাবদিহিতা’ এরপর থেকে ওনার সাথে আমার একটি আত্মিক সম্পর্ক গড়ে ওঠে যা মৃত্যু পর্যন্ত অটুট ছিল। 

জাগতিক জীবনের প্রয়োজন আমাদের অনেক সময় অনেক কিছু করতে বাধ্য করে। আমরা মানুষেরা ভুলত্রুটির উর্ধ্বে নই। হাবিব ভাইও হয়তো তার ব্যতিক্রম নন। তবে এক জীবনে তার কিছু স্মরণীয় কর্ম আমাদের কাছে তাকে স্মরণীয় করে রাখবে। ১৯৭০ ভয়াবহ জলোচ্ছ্বাসে তার সাংবাদিক জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ। ভোলার গাছে গাছে ঝুলছে মানুষের লাশের ছবিসহ একটি প্রতিবেদন গোটা পৃথিবীর মানবিক মানুষের বিবেককে নাড়া দিয়ে দেয়। সমস্ত পৃথিবী থেকে মানুষ সাহায্য নিয়ে এগিয়ে আসেন ভোলায়। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন পাকিস্তানের শাসকদের তৎকালীন পূর্ব বাংলার মানুষদের প্রতি অবহেলার চিত্র। তিনি মুক্তিযুদ্ধেও তার সাংবাদিক পেশাকে কাজে লাগান যা ছিল জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় যারা ভূমিকা রাখেন তাদেরকে সম্মান জানানোর মধ্য দিয়ে মূলত আমাদের নিজেদেরকেই সম্মানিত করা হয়। আমি গভীর শ্রদ্ধায় আজ এই মানুষটিকে তার মৃত্যুবার্ষিকীর এই দিনে স্মরণ করি। এবং একটি কথা বলতে চাই - আসুন আমরা মানুষের জীবনের ভালো কাজগুলো মনে করে তাদের ভুলগুলো ক্ষমা করি। মানুষকে ভালবাসতে শিখি। দেশকে ভালবেসে দেশের কল্যাণে আমাদের নৈতিকতা নিয়ে এগিয়ে যাই।

 সাংবাদিকতার মত মহান পেশাকে জীবন জিবিকার দাস না করে সাহসিকতার সাথে দেশ এবং মানুষের নৈতিক, মানবিক বিকাশে কাজ করার চেষ্টা করি। আমরা যেন ভুলে না যাই, যে আমাদেরও একদিন মরতে হবে। আমাদের এই প্রিয় দেশ গঠনের জন্য আমরা আমাদের পূর্বশুীরদের অনুসরণ করি শ্রদ্ধার সাথে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে মা ইলিশ পাচারের চেষ্টা, বরফসহ ২ কাভার্ড ভ্যান ও ৪

1

লালমোহনে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

2

প্রিজন ভ্যান খুলে দেন এসআই, প্রাইভেট কারে চলে যান ‘পিচ্চি রা

3

বিশ্ব অলস দিবস আজ

4

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেন ও ভোলা-বরিশাল সেতুর দাবিতে দক্ষ

5

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

6

পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ!

7

দেশের বাজারে আজ যে দরে মিলবে স্বর্ণ

8

মেঘনা নদীতে বিকল লঞ্চ, নারী-শিশুসহ ৮০ যাত্রীকে উদ্ধার

9

তদন্ত প্রতিবেদন দিতে ফের সময় নিলো সিআইডি

10

ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা

11

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নি

12

সৌদিগামী স্থগিত ফ্লাইট বেড়ে ১১৪, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত

13

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন একমাত্র ছেলে, অঝোরে

14

সাংবাদিককে কান ধরে দেখাতে হবে কয় টাকা তোলা হয়েছে: আম্মার

15

চরফ্যাশনে ১৫ লাখ টাকা ফেরতের দাবিতে বিদ্যালয়ে তালা

16

বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ৭৯ শিক্ষার্থী

17

আজ রাতে আকাশে ‘উল্কাবৃষ্টি’ দেখার দারুণ সুযোগ

18

যে কারণে আটকে আছে পে-স্কেলের গেজেট

19

ভোলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে এক বন্ধু নি হ ত, আরেক বন্ধু আহত

20