আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেঘনা নদীতে বিকল লঞ্চ, নারী-শিশুসহ ৮০ যাত্রীকে উদ্ধার

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বিকল হয়ে পড়া একটি লঞ্চ থেকে নারী ও শিশুসহ প্রায় ৮০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

সোমবার (২২ জুন) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক ও গণমাধ্যম-জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার।

তিনি জানান, বিকেলে মেঘনা নদী থেকে সেলিম হোসেন নামে এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তারা ‘মকবুল-২’ নামের একটি ছোট লঞ্চে করে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। পথে মুন্সীগঞ্জের মেঘনা নদীর ষোলআনি এলাকায় লঞ্চটির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি বিকল হয়ে পড়ে।

লঞ্চটিতে নারী ও শিশুসহ প্রায় ৮০ জন যাত্রী ছিলেন। মাঝনদীতে লঞ্চ বিকল হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আনোয়ার সাত্তার বলেন, খবর পাওয়ার পর ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে মুন্সীগঞ্জের গজারিয়া নৌ পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানানো হয়। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল ফারজানা কলটি গ্রহণ করেন এবং পুলিশ ডিসপ্যাচার এএসআই শহিদুল ইসলাম উদ্ধার কার্যক্রমে সমন্বয় করেন।

খবর পেয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘এমডি আল-মাহবুব’ নামের একটি লঞ্চ থামিয়ে বিকল লঞ্চের সব যাত্রীকে নিরাপদে স্থানান্তর করা হয়।

নৌ পুলিশের তৎপরতায় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সকল যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া নারী, শিশু ও অন্যান্য যাত্রীরা সবাই সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাকে ফেরতসহ যে শর্তে ভারত সফর করবেন তারেক রহমান

1

শশীভূষণে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট

2

অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

3

যে কারণে আটকে আছে পে-স্কেলের গেজেট

4

ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ

5

ভোলায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

6

শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম

7

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়

8

লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

9

তদন্ত প্রতিবেদন দিতে ফের সময় নিলো সিআইডি

10

পেরুতে শক্তিশালী ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

11

৫ দিনের জন্য আজান বন্ধ ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদে

12

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, রাতভর অভিযানে জীবিত উদ্ধার ১৪ জেলে

13

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার নির্দেশ প্র

14

পরকীয়ার অভিযোগে গ্রাম্য সালিশে নারীকে চেয়ারম্যানের জুতাপেটা

15

আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করেন প্রথমেই সাতক্ষ

16

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) জুলুসে লাখো মানুষের জনস্রোত

17

চ্যানেল ভোলার প্রযুক্তিগত সহযোগী হিসেবে যুক্ত হলো ব্রাদার আই

18

বন্যায় ভেসে গেল খামারের ৯০০ সাপ, লোকালয়ে আতঙ্ক

19

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

20