আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বামীকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানালেন দীপু মনি

 

Brother IT Digital

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ শেষবারের মতো দেখতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে ঢাকার উদ্দেশে রওনা হন দীপু মনি। সকাল সোয়া ৯টার দিকে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান।

বাসায় পৌঁছে প্রিজন ভ্যানে থাকা স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন দীপু মনি। এ সময় সেখানে উপস্থিত স্বজনদের মধ্যেও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, এই বাসাতেই দীপু মনির সঙ্গে তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরে মরদেহটি গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এর আগে বুধবার (১৯ আগস্ট) দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তাঁর মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোলের সময় নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় পার্থের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেয়েছেন ১০

1

ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমন

2

১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন মোটরসাইকেলচালক রাফি

3

সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

4

স্টুডিও হামলায় কতখানি ক্ষয়ক্ষতি হলো সালমানের?

5

ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

6

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর চালকের মৃত্যু

7

রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দ

8

মওদুদী না জিন্নাহ, জামায়াতের রাজনৈতিক পিতা কে: প্রশ্ন রাশেদ

9

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ‘জুয়ার টেবিলে’ নেইমার

10

কমার পরে আজ নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

11

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

12

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স নেওয়ার পরিকল্পনা সরকা

13

রয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিলেন মা

14

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

15

তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

16

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা

17

শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু

18

ভোলায় ১ লাখ ৪৩ হাজার জেলে পরিবারের জন্য ৩৫৯১ টন ভিজিএফ চাল ব

19

শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান

20