আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদে আরও ৫টি স্থায়ী কমিটি গঠন, কে কোন দায়িত্বে?

 

Brother IT Digital

ত্রয়োদশ জাতীয় সংসদে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) আরও পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত গঠিত সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টিতে।

নতুন গঠিত কমিটিগুলো হলো- সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত দুটি বিদ্যমান সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি পাঁচটি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো সংসদে পাস হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহানকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন খুলনা-৫ আসনের মোহাম্মদ আলী আসগার।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন গাজীপুর-৩ আসনের এস এম রফিকুল ইসলাম।

পুনর্গঠিত দুটি কমিটির মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রয়েছেন রাজশাহী-৩ আসনের মোহাম্মদ শফিকুল হক মিলন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রয়েছেন টাঙ্গাইল-৭ আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকী।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি বিষয়ভিত্তিক সংসদীয় কমিটি।

মোট ৫০টি কমিটির মধ্যে মঙ্গলবারের পাঁচটি নিয়ে এ পর্যন্ত ৪৫টি কমিটি গঠিত হলো।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিঁড়ে গেল রাশমিকার টেন্ডন, কতটা ভয়াবহ হতে পারে এটি?

1

কর্নেল অলিকে কেন রাষ্ট্রপতি প্রার্থী করা হলো, জানালেন নাহিদ

2

ভোলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

3

চলতি বছরেই ঘূর্ণিঝড়ের ও টানা ১০ দিন বজ্রবৃষ্টির শঙ্কা

4

১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

5

ভোলায় নূরে আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

6

ঝটিকা মিছিলে অংশ নেওয়াই ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

7

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এআই সৃষ্ট নয়

8

সরকারি গাড়ি ব্যবহার করছেন না প্রধানমন্ত্রী, অনুসরণ মন্ত্রী-উ

9

সংস্কার ইস্যুতে আইএমএফ-এর সঙ্গে সমঝোতা হয়নি সরকারের

10

প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বৈষম্য করার অভিযোগ

11

বাঁশের ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা

12

সন্তানকে বাঁচাতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে যাওয়া বাবার মরদেহ উ

13

ভোলায় স্বামী-স্ত্রীসহ 'জ্বীনের ৪ বাদশা' গ্রেফতার

14

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

15

ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

16

তজুমদ্দিনে গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা গফুর বহিষ্কার

17

বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ক্ষোভ

18

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে

19

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলিতে নতুন সিদ্ধান্ত

20