আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

অর্থের বিনিময়ে ইলিশ শিকারের অভিযোগ, মনপুরার সেই মৎস্য কর্মকর্তা বরখাস্ত

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার মনপুরায় মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে অর্থের বিনিময়ে মেঘনা নদীতে মাছ শিকারের সুযোগ করে দেওয়ার অভিযোগে আলোচনায় আসা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত ১২ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে অর্থের বিনিময়ে মেঘনা নদীতে মাছ শিকারের সুযোগ দেওয়ার অভিযোগে কাজল রেখা ও মৎস্য ব্যবসায়ী এবং উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে অর্থ লেনদেন ও মাছ ধরার ট্রলারে অভিযান না চালানোর বিষয়ে কথোপকথন শোনা যায়। এ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরে এঘটনায় অভিযোগের তদন্তে বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

অডিও ফাঁসের পর তদন্ত কমিটি গঠনের ধারাবাহিকতায় এবার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্ত হলেন অভিযুক্ত ওই মৎস্য কর্মকর্তা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তজুমদ্দিনে নারী সমাবেশ, সচেতনতায় গুরুত্বারোপ

1

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী

2

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত

3

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আট

4

নারীর পর্দা মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের কাছে অভিয

5

আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল

6

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো এশিয়ার আরেক দেশ

7

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান

8

ক্যাম্পাসে এত ঘন ঘন মারামারি ছাত্রলীগও করে নাই: ফাতিমা জুমা

9

গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে

10

সর্বজনীন পেনশন স্কিমের সর্বোচ্চ মুনাফা ১১.৭২ শতাংশ

11

ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, লেডি বাইকারসহ দুইজনের সশ্র

12

প্রবাসীদের জন্য নতুন হিসাব সুবিধা চালু, বিনিয়োগ ও রেমিট্যান্

13

ছিঁড়ে গেল রাশমিকার টেন্ডন, কতটা ভয়াবহ হতে পারে এটি?

14

পরকীয়ার অভিযোগে গ্রাম্য সালিশে নারীকে চেয়ারম্যানের জুতাপেটা

15

শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা

16

দুপুরের মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি শঙ্কা

17

নবম পে স্কেল: পেনশনের হারে বড় পরিবর্তন

18

ভোলায় বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের আনন্দঘন

19

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংল

20