আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিডনিতে পাথর ঠেকাতে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো

 

Brother IT Digital

কিডনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। রক্ত পরিশোধনের পাশাপাশি শরীরের বর্জ্য ও অতিরিক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিভিন্ন কারণে কিডনিতে পাথর তৈরি হতে পারে। পানি কম পান করা, প্রস্রাবে কিছু খনিজের ঘনত্ব বেড়ে যাওয়া এবং ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকা এর অন্যতম কারণ।

কিডনিতে পাথর হওয়ার প্রবণতা একবার তৈরি হলে খাবার ও দৈনন্দিন অভ্যাসের দিকে বাড়তি নজর দেওয়া প্রয়োজন। কিছু সহজ অভ্যাস ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।

পানিকে দিন সবচেয়ে বেশি গুরুত্ব

কিডনিতে পাথর প্রতিরোধের ক্ষেত্রে পর্যাপ্ত পানি পান অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যাস। শরীরে পানির ঘাটতি হলে প্রস্রাব ঘন হয়ে যায়।

তখন বিভিন্ন খনিজ ও লবণ জমে ক্রিস্টাল তৈরি করতে পারে, যা পরবর্তী সময়ে পাথরে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। তাই নিয়মিত পানি পান করা জরুরি। বিশেষ করে গরম পরিবেশে কাজ করলে বা অতিরিক্ত ঘাম হলে পানির চাহিদা আরও বাড়তে পারে।

ক্যালসিয়ামযুক্ত খাবার একেবারে বাদ নয়

কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকলে অনেকে ক্যালসিয়ামযুক্ত খাবার পুরোপুরি এড়িয়ে চলেন। তবে তা না করে প্রয়োজন অনুযায়ী ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। দুধ ও দুগ্ধজাত খাবার, ডিমসহ পুষ্টিকর খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে। অপ্রয়োজনে বা চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট গ্রহণ না করাই ভালো।

ভিটামিন ডি ও পুষ্টিকর খাবার

শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণে সুষম খাবার গুরুত্বপূর্ণ। দুধ ও দুগ্ধজাত খাবার, ডিম, বাদাম ও বিভিন্ন বীজজাতীয় খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে। পাশাপাশি নিয়মিত পরিমিত সময় সূর্যের আলোতে থাকাও উপকারী।

ইউরিক অ্যাসিড বেশি হলে খাবারে সতর্কতা

রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকলেও কিডনিতে নির্দিষ্ট ধরনের পাথর তৈরির ঝুঁকি বাড়তে পারে। এমন ক্ষেত্রে লাল মাংস, ডাল ও সামুদ্রিক মাছ অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়া উচিত। নিজের ইচ্ছায় কোনো খাবার পুরোপুরি বাদ না দিয়ে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকা তৈরি করা ভালো।

ভিটামিন সি-সমৃদ্ধ খাবার

লেবু, আমলকি, আমড়া, জাম ও জাম্বুরার মতো ফল খাদ্যতালিকায় রাখা যেতে পারে। এসব ফলে বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। তবে অতিরিক্ত কোনো ভিটামিন বা সাপ্লিমেন্ট গ্রহণ না করে স্বাভাবিক খাবার থেকেই পুষ্টি পাওয়ার চেষ্টা করা ভালো।

জিংকের উৎস রাখুন খাবারে

শরীরের জন্য প্রয়োজনীয় একটি খনিজ হলো জিংক। ডিম, মাছ, মাংস, দুধ ও দুগ্ধজাত খাবারের পাশাপাশি ডাল, শিমের বিচি ও মটরশুঁটি থেকেও জিংক পাওয়া যায়। সুষম খাদ্যতালিকায় এসব খাবার রাখা যেতে পারে।

শুধু খাবার নয়, জীবনযাপনও গুরুত্বপূর্ণ

কিডনিতে পাথর প্রতিরোধে শুধু একটি নির্দিষ্ট খাবারের ওপর নির্ভর করলে হবে না। পর্যাপ্ত পানি পান, পরিমিত ও সুষম খাবার গ্রহণ এবং শরীরের প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যকর জীবনযাপন সবকিছুর সমন্বয় জরুরি।

আর কারও আগে কিডনিতে পাথর হয়ে থাকলে বা বারবার একই সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ পাথরের ধরন ও কারণ অনুযায়ী খাদ্যাভ্যাসের পরামর্শও ভিন্ন হতে পারে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব

1

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-বোমা ও গাঁজাসহ উত্তর দিঘলদীর ম

2

জামায়াত এমপির সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও

3

ব্রাজিলের পরাজয়ে দুধ দিয়ে গোসল করে কথা রাখলেন ভোলার সেই সমর্

4

যে শর্তে ১৩ বছরের মায়ের কাছেই থাকছে ৭ মাসের সন্তান

5

সিলগালা করা ওয়ার্ডের চাবি ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

6

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে:

7

ভোলায় বিশেষ অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

8

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

9

বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন

10

টানা বৃষ্টিতে ভোলায় আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

11

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি বাতিল আদালতে

12

মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্র

13

ভোলায় ১ লাখ ৪৩ হাজার জেলে পরিবারের জন্য ৩৫৯১ টন ভিজিএফ চাল ব

14

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দ

15

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয়

16

‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি ভুল ছিল, সংসদে স্বীকার জামা

17

১ জুলাই থেকে লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

18

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

19

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন বিরোধীদলীয় নে

20