আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘাতক মানিকের সর্বোচ্চ শাস্তির দাবিতে লালমোহনে মানববন্ধন ও বিক্ষোভ



মো মামুন হাজী লালমোহন : ভোলার বহুল আলোচিত কলেজছাত্র মো. নয়ন হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিকের সর্বোচ্চ শাস্তির দাবিতে লালমোহনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।

শনিবার (৪ জুলাই) সকালে লালমোহন থানার সামনে ও উপজেলা সদরের প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শত শত মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ঘাতক মানিকের ফাঁসি চাই’, ‘নয়ন হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ ব্যাচের শিক্ষার্থী নয়নকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, নয়ন হত্যার ঘটনায় তারা ন্যায়বিচার চান। ঘাতক মানিকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ

1

সরকারি সম্মানির তালিকায় অনিয়ম, জামায়াতের ২ নেতাকে অব্যাহতি

2

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন ২ হল

3

গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালালো ডাকাত দল

4

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

5

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ‎মনপুরায় ড্রেজারসহ ৫ জন আটক

6

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

7

হাসনাতকে জুলাই অভ্যুত্থানের ‘খলনায়ক’ বললেন রাশেদ

8

স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়ার আহ্বান

9

মাজারে গিয়ে উত্তেজিত হয়ে গেলেন অভিনেতা সমু চৌধুরী

10

বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

11

মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে ফ্রে

12

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

13

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

14

ভোলায় Bangla QR ব্যবহারে জনসচেতনতায় ব্যাংক এশিয়ার প্রচারণা

15

বোরহানউদ্দিনে ৩ লাখ টাকায় ওয়ার্ড বিএনপির কমিটি বিক্রি সত্য ন

16

বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারে

17

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণে দাম

18

তমার পেশা নিয়ে জয়ের আপত্তি, ক্ষুব্ধ তমা মির্জা

19

ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রত

20