আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে চেয়ারম্যান পদে আলোচনায় মোস্তফা কামাল, সমর্থনে শোডাউন

 

Brother IT Digital

এইচ এম নোমান, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার ১৩ নম্বর এওয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোস্তফা কামালের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

মোস্তফা কামাল এওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক।

গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে এওয়াজপুর ইউনিয়নের নতুন বাজার থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে সমর্থকরা চরফ্যাশন উপজেলা সদরসহ এওয়াজপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করেন।

শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় নতুন বাজারের জিরো পয়েন্টে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোডাউন শেষে নতুন বাজার জিরো পয়েন্টে সংক্ষিপ্ত বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোস্তফা কামাল।

তিনি বলেন, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা, মানুষের অধিকার রক্ষা করা এবং এলাকার সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করা। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এওয়াজপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, দলের সমর্থন ও সবার সহযোগিতা নিয়ে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত এওয়াজপুর ইউনিয়ন গড়ে তুলতে চান। এ সময় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এদিকে, মোস্তফা কামালের এই মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

1

অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীর

2

আসামির স্ত্রীর সঙ্গে এসআইয়ের অডিও-ভিডিও ফাঁস

3

দেশের সব মাদ্রাসাগুলোতে জরুরি নির্দেশনা

4

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

5

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে

6

আমি চেয়ারম্যান হলে পশ্চিম ইলিশার মানুষ শান্তিতে ঘুমাবে: আনোয়

7

বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ

8

গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কার

9

বিপদসীমার ৭ সেমি ওপরে তিস্তার পানি, বাড়ছে বন্যার শঙ্কা

10

দেশে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু, উদ্বেগ প্রকাশ স

11

জামায়াতের দফা ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না

12

ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস

13

পাঁচ বছরেও শেষ হয়নি মনপুরা ডাকঘরের ভবন নির্মাণকাজ

14

শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআ

15

‘তিশা আমাকে বাঁচাইও’ কেন আকুতি করছেন দীপা?

16

ভোলায় চিকিৎসক-নার্স ও মিডওয়াইফদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শু

17

বার্গার খেয়ে পদ হারালেন ‘ককরোচ পার্টির’ মুখপাত্র

18

চাঁদেও নোয়াখালীর লোক আছে, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা

19

জমির রেজিস্ট্রি খরচ ও সরকারি মূল্য কমানোর দাবিতে নলছিটিতে বি

20