আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘পদত্যাগের সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করেছিলেন ইশরাক হোসেন’

 

Brother IT Digital

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

এর আগে রোববার রাতে তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরকে গুজব বলে দাবি করেছিলেন ইশরাকের প্রেস কর্মকর্তা।

এদিকে, ইশরাকের পদত্যাগের বিষয়টি নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে ডেকে পাঠান এবং তাকে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত না থাকার নির্দেশ দেন। একই সঙ্গে তার কাছে পদত্যাগপত্রও চাওয়া হয়।

শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, এরপর ইশরাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার কক্ষে যান। ওই কর্মকর্তার সহায়তায় তিনি পদত্যাগপত্রের খসড়া তৈরি করেন। ডেইলি ওয়াদা গত রাতে এসব তথ্য নিশ্চিত করেছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করেছিলেন ইশরাক?

শফিকুল আলম তার পোস্টে আরও দাবি করেন, পদত্যাগপত্রের খসড়া তৈরির পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। ইশরাক সিদ্ধান্তটি বদলানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছেন বলে মনে হচ্ছিল।

তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনভর ব্যস্ত ছিলেন এবং রাত প্রায় ১১টার দিকে দিনের কাজ শেষ করেন। এর মধ্যেও কেউ কেউ আশা করেছিলেন, প্রধানমন্ত্রী হয়তো তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। তবে শফিকুল আলমের মন্তব্য, তারেক রহমান কম কথা বলেন এবং আবেগ প্রকাশেও সংযমী।

ইশরাকের প্রেস কর্মকর্তার দেওয়া আগের রাতের বিবৃতিকে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপনের শেষ মুহূর্তের চেষ্টা বলেও মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী একবার সিদ্ধান্ত নিলে সেখান থেকে ফিরে আসার সুযোগ থাকে না।

আগের রাতে পদত্যাগের খবরকে ‘গুজব’ দাবি

এর আগে রোববার রাতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে ইশরাকের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবরকে ‘সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে প্রচারিত সংবাদ সত্য নয়।

তবে সোমবার সকালে ইশরাক নিজেই পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আ. লীগের পাল্ট

1

টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে, জা

2

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

3

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

4

তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

5

নিজেকে ডাকসুর ‘জিএস’ ঘোষণা করে রাশেদ খানের স্ট্যাটাস

6

আজ রাতে আকাশে ‘উল্কাবৃষ্টি’ দেখার দারুণ সুযোগ

7

দলের বাইরে কোনো অনুদান জেলা পরিষদ থেকে যাবেনা: শরীফুজ্জামান

8

কিডনি বিক্রি করে আইফোন ১৮, ভাইরাল এআই ছবি বানানোর সেরা প্রম্

9

লালমোহনে ডাকাতি মামলায় ৩ আসামি গ্রেপ্তার

10

বোরহানউদ্দিনে মেঘনা নদীর তীরে অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত মরদেহ

11

দেশের বাজারে আজ যে দরে মিলবে স্বর্ণ

12

ফের আলোচনায় সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’

13

প্রাথমিকের সহকারী শিক্ষকদের নিয়োগ নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয়

14

বন্যায় ভেসে গেল খামারের ৯০০ সাপ, লোকালয়ে আতঙ্ক

15

এসএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল কবে?

16

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার

17

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

18

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি বার্তা

19

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

20