আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভয়াবহ’, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে

 

Brother IT Digital

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

রোববার (২৩ আগস্ট) সকালে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যাসহ সাম্প্রতিক বিভিন্ন অপরাধের ঘটনা তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির বলেন, একের পর এক অপরাধ সংঘটিত হলেও ভুক্তভোগীরা সঠিক বিচার পাচ্ছেন না।

ডা. শফিকুর রহমান বলেন, গত রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী।

জামায়াত আমির বলেন, গোটা পরিবারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক।

সাম্প্রতিক সময়ে দেশে সামাজিক অপরাধ, খুন-খারাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ড মারাত্মক আকার ধারণ করেছে দাবি করে তিনি বলেন, ঢাকায় একজন চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি করার পর তাঁর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। ময়মনসিংহে একজন পশুচিকিৎসকের কাছেও একইভাবে চাঁদা দাবি করে হামলা করা হয়েছে। সর্বশেষ রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনা ঘটল।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা মারাত্মক অবনতি হয়েছে এবং তা কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, এই তিনটি ঘটনাসহ অসংখ্য ঘটনা থেকেই তা স্পষ্ট হয়ে উঠছে। জনগণ উদ্বিগ্ন। জনগণ এর সুরাহা চায়।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত করে তুলেছে। বিশেষ করে রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।বিরোধীদলীয় নেতা বলেন, একটার পর একটা অপরাধ সংঘটিত হয়ে চলেছে। কিন্তু ভুক্তভোগীরা সঠিক বিচার পাচ্ছেন না। আদালতে বিচারের দীর্ঘসূত্রতা জনগণকে দারুণভাবে হতাশ করছে। এ হতাশা থেকে জনগণকে রক্ষা করতে হবে।

সরকারের ব্যর্থতার দিকে তাকিয়ে না থেকে সমাজে সচেতনতা সৃষ্টিরও আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, সরকারকে তার ব্যর্থতা কাটিয়ে উঠতে বাধ্য করতে হবে।

সবাইকে সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি দেশের জনগণকে এসব অপরাধের হাত থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি, দাবি বিপিসির

1

বরগুনা-ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ আটক ২

2

একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল অনুমোদন

3

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

4

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

5

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

6

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্

7

মির্জা ফখরুলের আসনে নির্বাচনের ঘোষণা হিরো আলমের

8

স্কুল ফিডিংয়ে নিম্নমানের ডিম, যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী ব

9

ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শ

10

সাজেকে পাঁচ শতাধিক পর্যটক আটকা, নিরাপত্তা বহরের নির্দেশনা মে

11

ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্

12

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, হতে পারে যেসব আলোচনা

13

মনপুরায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

14

স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়ার আহ্বান

15

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারে

16

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে

17

কমেছে জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ক্রুড এখনো ১০০ ডলারের ওপরে

18

ভোলা জেলা পুলিশের উদ্যোগে জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬

19

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্

20