আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

জমির নামজারিতে বড় পরিবর্তন, ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

 

Brother IT Digital

জমির নামজারির সময় এখন থেকে জমির বাস্তব শ্রেণি যাচাই করে তা রেকর্ডে হালনাগাদ করার ব্যবস্থা ই-মিউটেশন সিস্টেমে যুক্ত করার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, জমির যথাযথ মূল্য নির্ধারণ এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স অনুবিভাগ থেকে সম্প্রতি এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।

এতে বলা হয়, দেশের ভূমি ব্যবস্থাপনার অন্যতম সমস্যা হলো জমির রেকর্ডীয় শ্রেণি নিয়মিতভাবে হালনাগাদ না হওয়া। প্রাকৃতিক কারণে কিংবা মানুষের বিভিন্ন প্রয়োজনে জমির শ্রেণি পরিবর্তিত হলেও অনেক ক্ষেত্রে সেই পরিবর্তিত শ্রেণি সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয় না।

ফলে ভূমি রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কার্যক্রমের সময় জমির প্রকৃত ও যথাযথ মূল্য নির্ধারণে জটিলতা সৃষ্টি হয়।

এর কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নামজারির সময়ই হালনাগাদ হবে জমির শ্রেণি

বর্তমানে নিয়মিতভাবে জমির শ্রেণি পরিবর্তন এবং রেকর্ডীয় শ্রেণি হালনাগাদের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় এ সমস্যা দীর্ঘদিন ধরে বিদ্যমান রয়েছে। একই সঙ্গে বিদ্যমান ই-মিউটেশন সফটওয়্যারেও নামজারির সময় জমির রেকর্ডীয় শ্রেণি হালনাগাদের কোনো সুবিধা নেই।

এ অবস্থায় ভূমি মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, কোনো ব্যক্তি জমি নামজারির আবেদন করলে তা মঞ্জুরের সময় জমির বাস্তব শ্রেণি যাচাই করে সেটিকে রেকর্ডীয় শ্রেণি হিসেবে নামজারি খতিয়ানে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা চালু করতে হবে।

বাড়বে স্বচ্ছতা, কার্যকর হবে ভূমি উন্নয়ন কর

মন্ত্রণালয় মনে করছে, ই-মিউটেশন সিস্টেমে এ সুবিধা চালু হলে জমির প্রকৃত ব্যবহার ও শ্রেণি সরকারি রেকর্ডে সঠিকভাবে প্রতিফলিত হবে। এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় আরও কার্যকর হওয়ার পাশাপাশি জমির যথাযথ মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।

এ উদ্যোগের ফলে সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করছে ভূমি মন্ত্রণালয়।

নির্দেশনাটি বাস্তবায়নের জন্য ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এ সংক্রান্ত চিঠিতে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সাদেকুর রহমান স্বাক্ষর করেছেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশ্যে অপপ্রচার, ইনবক্সে অন্য প্রস্তাব দেন অনেকে: মেঘনা আ

1

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়ালো ২ লাখ ৩০ হাজার টাকা

2

অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব

3

দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

4

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) জুলুসে লাখো মানুষের জনস্রোত

5

গেজেট পেছালেও পে-স্কেল কার্যকর হবে জুলাই থেকেই

6

আগামীকাল ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

7

জ্বালানি তেল আমদানিতে এক বছরে ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ

8

ভোলায় পার্থের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেয়েছেন ১০

9

৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ

10

শেখ হাসিনাকে দেশে ফেরার অনুরোধ সোহেল তাজের

11

রাজধানীর যানজট নিরসনে যুক্ত হচ্ছে ড্রোন

12

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

13

বেগমগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

14

বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, ১১ মাসে শোধ ৪১৩ কোটি ডলার

15

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর

16

গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে

17

ব্রাজিলের হারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নারী সমর্থক

18

গ্যাস সংকটে ভরসা ভোলার গ্যাস, বাধা শুধু পাইপলাইন

19

সরকারি কেনাকাটায় অনিয়ম ঠেকাতে আসছে একক দরতালিকা

20