আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘায়ুর খোঁজে এবার প্রেমিকার ঋতুস্রাবের রক্ত সংরক্ষণ

 

Brother IT Digital

দীর্ঘায়ু অর্জনের নানা পরীক্ষা-নিরীক্ষার জন্য আলোচিত মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ব্রায়ান জনসন আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। এবার তিনি জানিয়েছেন, গবেষণার উদ্দেশ্যে তাঁর প্রেমিকা কেট টোলোর ঋতুস্রাবের রক্ত হিমায়িত করে সংরক্ষণ করছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ব্রায়ান জনসন জানান, তাঁর ফ্রিজারে মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ১০ মিলিলিটার ঋতুস্রাবের রক্ত সংরক্ষণ করা হয়েছে। পোস্টে প্রেমিকা কেট টোলোর একটি ছবিও প্রকাশ করেন তিনি।

ব্রায়ানের দাবি, ওই নমুনায় এন্ডোমেট্রিয়াল কোষ, রোগ প্রতিরোধী কোষ এবং স্টেম সেলের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। তাঁর ভাষ্য, কেটের সর্বশেষ ঋতুচক্রের সময় এই নমুনা সংগ্রহ করা হয়েছে গবেষণার কাজে ব্যবহারের জন্য।

তিনি বলেন, ঋতুস্রাবের রক্তকে যথাযথভাবে কাজে লাগানো হয় না। তাঁর মতে, এই নমুনা বিশ্লেষণের মাধ্যমে জরায়ুর টিস্যুর অবস্থা, মাইক্রোপ্লাস্টিক, হরমোনের কার্যকারিতায় ব্যাঘাত ঘটানো রাসায়নিক (এন্ডোক্রাইন ডিসরাপ্টর) এবং পিএফএএসের মতো ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।

ব্রায়ানের দাবি, এ ধরনের পরীক্ষা করতে অস্ত্রোপচার বা বায়োপসির প্রয়োজন হয় না। প্রতিটি ঋতুচক্র থেকেই নমুনা সংগ্রহ করে জরায়ুর স্বাস্থ্য সম্পর্কে তুলনামূলকভাবে সরাসরি তথ্য পাওয়া সম্ভব।

তবে তাঁর এই দাবিগুলো এখনও মূলধারার চিকিৎসাবিজ্ঞানে প্রতিষ্ঠিত বা নিয়মিত চিকিৎসা-পদ্ধতি হিসেবে স্বীকৃত নয়। বিষয়টি নিয়ে গবেষণা চললেও বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সম্ভাব্য ব্যবহার নিয়ে আরও বিস্তৃত বৈজ্ঞানিক প্রমাণ প্রয়োজন।

এদিকে ব্রায়ানের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ তাঁর গবেষণার আগ্রহের প্রশংসা করলেও, অনেকেই এটিকে অস্বাভাবিক ও বিতর্কিত বলে মন্তব্য করেছেন। কেউ তাঁকে ‘বেখাপ্পা’ আখ্যা দিয়েছেন, আবার কেউ লিখেছেন, ‘এ ধরনের পোস্ট না দিলেই ভালো হতো।’                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের কারিকুলামে স্পিকিং ও লিসেনিং দক্ষতায় গুরুত্ব দেওয়

1

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষ

2

সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করল সরকার

3

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চা

4

অন্ধ অনুকরণ নয়, আত্মপরিচয় ফিরিয়ে আনতে হবে: শায়খ আহমাদুল্লাহ

5

তজুমদ্দিনে ১ কোটি ৩১ লাখ টাকার মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়মের

6

মেসির বিদায়, স্মৃতিতে ভাসলেন পরীমনি-পূর্ণিমা

7

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

8

ভোলার মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ রাকিবের লাশ উদ্ধার

9

ভিডিও বার্তায় শিক্ষার্থীদের যেসব আশ্বাস দিলেন মোদি

10

প্রধানমন্ত্রীর ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

11

শেখ হাসিনার সঙ্গে কথা বলাই কাল হলো

12

যুগল সাফল্যে বোরহানউদ্দিনে উপসচিব হলেন পীযূষ চন্দ্র দে ও শুভ

13

ইনডাকশন চুলায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

14

ঢাকা-চট্টগ্রামসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

15

মনপুরায় বিএনপি কার্যালয়ে জুয়ার আসরের ভিডিও ভাইরাল, পুলিশি অভ

16

গ্রেপ্তারের পর আ.লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

17

সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর

18

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদ

19

শেখ হাসিনাকে নিয়ে সোহেল তাজের বিস্ফোরক স্ট্যাটাস

20