আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিকাশ, নগদ ও রকেটের সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

 

Brother IT Digital

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের বিরুদ্ধে স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়ার অভিযোগে কেন তা অবৈধ, অসাংবিধানিক এবং আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

একই সঙ্গে বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য যুক্তিসঙ্গত, ন্যায্য ও সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করতে কেন একটি স্বতন্ত্র ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন’ প্রণয়ন করা হবে না; তাও জানতে চেয়েছেন আদালত।

হাইকোর্টের জারি করা এই রুলে ভোক্তা সুরক্ষা এবং এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে।

আদালত অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

আদালতে রিটের পক্ষে আইনজীবী হিসেবে নিজেই শুনানি করেন অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। এর আগে সচেতন গ্রাহক ও নাগরিক হিসেবে তিনি নিজেই হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন।                                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িতে বাবার মরদেহ, অশ্রু মুছে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ

1

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

2

প্রধানমন্ত্রীর ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

3

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

4

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

5

ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন পলাতক আ.লীগ নেতারা

6

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে এইচএসসি-২৬ ব্যাচের বিদায় স

7

ভোলার গ্যাসে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র: জরুরি সমাধান, না

8

ভোলার মেঘনায় জেলের জালে ২৪ কেজির ব্ল্যাককার্প, বিক্রি ১৭ হাজ

9

দক্ষিণ আইচায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

10

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্

11

যথাযথ যত্ন না নেয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

12

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা ৬ লেন মহাসড়কসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে

13

ভোলায় ১১৮ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠ

14

আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

15

কেইনকে অভিশাপ দেওয়া সেই তান্ত্রিক এবার রোনালদোকে নিয়ে করলেন

16

রুটিন দেখতে ভুল, শেষ মুহূর্তে গিয়েও এইচএসসি দেওয়া হলো না পরী

17

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

18

১৮ ঘণ্টার অভিযানে ফলস সিলিং থেকে গ্রেফতার প্রযোজক মামুন

19

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

20