আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

 

Brother IT Digital

ডোপ টেস্টে বেনজোডায়াজেপিন (বিজেডও) ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ শনাক্ত হওয়ায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে গত বুধবার (১০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশটি গত ৩১ আগস্ট থেকে কার্যকর ধরা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আ ফ ম নিজাম উদ্দিন বর্তমানে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে কর্মরত এবং রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আছেন। ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে তিনি গত ৮ জানুয়ারি পুলিশ অধিদপ্তর থেকে মিরপুর সেনানিবাসে যান।

কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ পাওয়া যায়।

ডিএসসিএসসি কোর্স চলাকালে এ ধরনের পরীক্ষার ফলাফল কোর্সের শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। ঘটনাটিকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে আ ফ ম নিজাম উদ্দিন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তজুমদ্দিনে ১ কোটি ৩১ লাখ টাকার মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়মের

1

মঞ্চে কাকে দেখে আবেগে কাঁদলেন পরীমনি?

2

জলাবদ্ধতা নিরসনে চরফ্যাশনে খালের বাঁধ অপসারণ

3

জমির রেজিস্ট্রি খরচ ও সরকারি মূল্য কমানোর দাবিতে নলছিটিতে বি

4

বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট, যা বললেন স্বরাষ্

5

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ:

6

জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

7

আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

8

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, চলছে পরিচ্ছন্নতা অভিযান

9

আওয়ামী ব্যবসায়ী ও ডামি এমপিদের প্রটেকশন দিয়েছেন আসিফ

10

কসবা রেলস্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক য

11

ভোলায় নির্বাচনী মাঠে সাইমুন রাসেল, চাচ্ছেন ৬ নম্বর ওয়ার্ডবাস

12

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

13

চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দক্ষিণ আইচা হাসপাতাল

14

৪৫ মাস পর রিজার্ভ ফের ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

15

পরিবারের অমতে বিয়ে, মেয়েকে পিটিয়ে হত্যা করলেন বাবা

16

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে

17

২৭ বছর পর জেল থেকে বের হচ্ছেন ভোলার সেই কালু

18

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

19

ঢাকা-চট্টগ্রামসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

20