আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীকে দিয়ে শরীর ‘মাসাজ’, শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা



চ্যানেল ভোলা : নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ (মালিশ) করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

পরে বিষয়টি আমলে নিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষিক মোছা. কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

মঙ্গলবার(৭ জুলাই) দুপুরে জেলা প্রশাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত ৫ জুলাই চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক কাজলী আক্তার এক শিশু শিক্ষার্থী দিয়ে শরীর ম্যাসাজ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে গত ৬ জুলাই
ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে উক্ত বিষয়টি সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীলবিধিমালা, ২০১৮ এর ৩(খ) ধারা অনুযায়ী কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের অফিস কক্ষে কাজলী আক্তার একটি বিছানায় শুয়ে আছেন। এ সময় এক শিশু শিক্ষার্থী তার শরীর
ম্যাসাজ করে দিচ্ছে। একই কক্ষে উপস্থিত অপর দুই সহকারী শিক্ষিকা, ওয়াহিদা জান্নাত মুনমুন ও মনি আক্তার, চেয়ারে বসে ছিলেন। 
তাদের একজন মোবাইল ফোন ব্যবহার করছিলেন, অপরজন গল্পে ব্যস্ত ছিলেন।

এ বিষয়ে রবিউল ইসলাম জানান, শিক্ষক কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। আগামী ১০ কার্য দিবসে তাকে সন্তুষ্টজনক জবাব দাখিলের জন্য বলা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

1

নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

2

মাদক ব্যবসার প্রতিবাদ করায় ১১ মাসের শিশুকে কাঁচি দিয়ে কুপিয়ে

3

৬ মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন

4

আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

5

তজুমদ্দিনের জেলে মফিজুলকে রাষ্ট্রপতির ১ লাখ টাকা সহায়তা

6

সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন কর

7

৩ হাজার টাকা তুলতে গিয়ে দেখলেন অ্যাকাউন্টে ৭৫৯ কোটি!

8

পা দিয়ে লিখেই মাস্টার্স, চাকরি পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চা

9

আমার ৫০ বিয়ে হলেও সমস্যা নেই

10

৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার

11

জাতীয়করণের পথে চরফ্যাশন-মনপুরার ৩ শিক্ষা প্রতিষ্ঠান

12

ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

13

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

14

সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফি

15

বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ

16

বিয়ের দুই মাসের মাথায় উধাও স্ত্রী, টাকা-কাগজপত্র নিয়ে নিখোঁজ

17

বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন

18

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

19

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ভোলায় শোক ব্যা

20