আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাপ ধরে খেলা দেখাতে গিয়ে কামড়ে আহত, পরে ব্যাগে ভরে হাসপাতালে বৃদ্ধ

 

Brother IT Digital

নড়াইল সদর উপজেলায় সাপ ধরে খেলা দেখাতে গিয়ে কামড়ে আহত হয়েছেন গোলাম রব্বানী (৬২) নামের এক ব্যক্তি। গতকাল সোমবার দুপুরে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে নিজেই সাপটি ব্যাগে ভরে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা নিতে যান। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

গোলাম রব্বানী বুড়িখালী এলাকার বাসিন্দা। তিনি কৃষিকাজের পাশাপাশি শখের বশে সাপ ধরেন এবং খেলা দেখান।

গোলাম রব্বানী ও তাঁর পরিবারের সদস্যরা বলেন, গতকাল দুপুরে গোলাম রব্বানীর প্রতিবেশী চাচা হান্নান খানের বাড়ির রান্নাঘরে দুটি গোখরা সাপ দেখতে পান বাড়ির লোকজন। পরে সাপ ধরতে রব্বানীকে ডাকা হয়। এর আগেই সেখানে উপস্থিত লোকজন একটি সাপ মেরে ফেলেন। পরে তিনি গিয়ে অন্য সাপটি ধরেন।

ওই সাপটারে ব্যাগে কইরে ধইরে আনিছি। এরপর এক দোকানে আইসে পান-টান খায়ে খেলা দেহাইছি। পরে সাপ ব্যাগে ঢুকোনোর সুমায় আমারে কামড় দেছে। সাপ সাথে করে হাসপাতালে আনিছিলাম, এহেনি সবাই ভয় পাচ্ছে বলে সাপ বাড়ি পাঠায় দিছি।
গোলাম রব্বানী, সাপের কামড়ে আহত ব্যক্তি

এরপর বাড়ির পাশের একটি দোকানে সাপটি নিয়ে উপস্থিত লোকজনকে খেলা দেখান গোলাম রব্বানী। সাপটি ব্যাগে ঢোকানোর সময় তাঁর হাতে কামড় দেয়। এরপর তিনি সাপটি ব্যাগে ভরে নড়াইল জেলা হাসপাতালে যান চিকিৎসা নিতে।

হাসপাতালের শয্যায় বসে গোলাম রব্বানী বলেন, ‘ওই সাপটারে ব্যাগে কইরে ধইরে আনিছি। এরপর এক দোকানে আইসে পান-টান খায়ে খেলা দেহাইছি। পরে সাপ ব্যাগে ঢুকোনোর সুমায় আমারে কামড় দেছে। সাপ সাথে করে হাসপাতালে আনিছিলাম, এহেনি সবাই ভয় পাচ্ছে বলে সাপ বাড়ি পাঠায় দিছি।’

সাপে কামড়ানোর আধাঘণ্টার মধ্যে গোলাম রব্বানী হাসপাতালে এসেছিলেন বলে জানান নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শারমিন শর্মি। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি তখনো সুস্থই ছিলেন। তারপরও সাপটি যেহেতু বিষধর, তাই অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন

1

দেশের সাত অঞ্চলের নদীবন্দরে সতর্কবার্তা

2

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাক সংকট, কমেছে আমদানি-র

3

রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ও নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকা

4

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর, প্রজ্ঞাপন কী ব

5

মজুরি বোর্ড কীভাবে কাজ করে? কারা থাকেন এই বোর্ডে

6

প্রায় ৫০ বছর পর জাপানে ভিসা ফি বৃদ্ধি, ১ জুলাই থেকে কার্যকর

7

চিকিৎসা বিল ৮২ লাখ টাকার খবর, যে ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উ

8

আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে: ট্রাম্প

9

ঘুষের ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় প্রত্য

10

ব্রাজিলের পরাজয়ে দুধ দিয়ে গোসল করে কথা রাখলেন ভোলার সেই সমর্

11

নামছে আরও ১০০ পিংক বাস

12

চাকরি জাতীয়করণের দাবিতে লালমোহনে জমিয়াতুল মোদাররেছীনের সম্মে

13

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

14

ভোলায় শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

15

হার্টে ছিদ্র, টাকার অভাবে চিকিৎসা বন্ধ ১৬ মাসের রোজার

16

শোডাউনে বিএনপি নেতার মুখে ‘জয়বাংলা’ স্লোগান

17

বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না

18

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

19

দুপুরে ভাত খাওয়ার পর কেন ঘুম আসে?

20