আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, দুই দিনে কামড়ে আহত ২০

 

Brother IT Digital

নিজস্ব প্রতিবেদক, লালমোহন (ভোলা): ভোলার লালমোহন উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। গত দুই দিনে কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ২০ জন। আক্রান্তদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৭ জন। এর আগে বুধবার আরও ১৩ জন একই কারণে হাসপাতালে চিকিৎসা নেন। আহতদের অধিকাংশই উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের আক্রমণের ঘটনা বেড়ে গেছে। অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন, ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। হঠাৎ করে কুকুরের আগ্রাসী আচরণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া কয়েকটি কুকুরকে রোগাক্রান্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখা গেলেও তাদের চিকিৎসা বা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা বলেন, “সম্প্রতি কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সামনে কুকুরের প্রজনন মৌসুম থাকায় সবাইকে সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দেওয়া হচ্ছে।”

এদিকে, বেওয়ারিশ ও রোগাক্রান্ত কুকুর নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সময়মতো ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে এবং জননিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যানেল ভোলার সম্পাদক ও প্রকাশক আকাশের নানি ইন্তেকাল করেছেন

1

স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া উক্তি প্রকাশ করলেন রুমিন ফারহান

2

মেয়র পদে ত্রিমুখী লড়াইয়ের পথে ঢাকা: তিন দলের ভিন্ন সমীকরণ

3

নবম পে স্কেল নিয়ে সুখবর, মিলল নতুন তথ্য

4

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক

5

পদ্মা সেতুতে বাস উল্টে আহত ৮ যাত্রী

6

আখেরি চাহার সোম্বায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু রাখায়

7

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

8

ভোলায় স্বামীকে কুপিয়ে টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফা

9

৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

10

আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না

11

দক্ষিণ আইচায় কোমরে টিপ ছোরা নিয়ে ঘোরার অভিযোগে যুবক আটক, জ

12

প্রাথমিকের সহকারী শিক্ষকদের নিয়োগ নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয়

13

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার

14

চিকিৎসক সংকটে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্ভোগে ৩

15

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার প্রতিবাদে মানববন্ধন

16

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গ

17

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ

18

ভোলা কালেক্টরেট স্কুলে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ৬ শিক্ষার্থী

19

১৯ নম্বর ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়

20