আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী অনুপস্থিত, প্রধান শিক্ষককে শোকজ

 

Brother IT Digital

চরফ্যাশনে ইউএনওর বিদ্যালয় পরিদর্শনে শিক্ষক-শিক্ষার্থীরা অনুপস্থিত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

শিহাব আহমেদ, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অনুপস্থিতি দেখতে পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রমের এমন চিত্র নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

জানা যায়, গত ২৬ অক্টোবর চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের ১৮২ নম্বর সিকদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান ইউএনও রোমানা আফরোজ। দুপুর ১২টা ৪৫ মিনিটে বিদ্যালয়ে গিয়ে তিনি কোনো শিক্ষক-শিক্ষার্থীকে উপস্থিত পাননি বলে জানা গেছে।

পরিদর্শনের অভিজ্ঞতা নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেন ইউএনও। এ ঘটনার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে, বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতির ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইনউদ্দিন সোহাগকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ২৬ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা ওই নোটিশে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিদর্শনের সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। এ বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।

অন্যদিকে, চরলিউলিন বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের অনুপস্থিতি নিয়েও স্থানীয়দের অভিযোগের কথা তুলে ধরেছেন ইউএনও রোমানা আফরোজ।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান এবং শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা শিক্ষার মানোন্নয়নের অন্যতম শর্ত। বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অনুপস্থিতির মতো ঘটনা শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি করে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি জরুরি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্

1

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

2

হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন জিয়াউ

3

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, পাশে থাকার আশ্বাস বাংলাদেশের

4

নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ আসবে যেভাবে

5

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ:

6

১ জুলাই থেকে লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

7

মনপুরায় নদীর পাড় থেকে হাত-পা-মুখ বাঁধা যুবক উদ্ধার

8

৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল

9

সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ

10

থেকে হারিয়ে গেছেন চরফ্যাশনের ইয়াছিন ফরাজি, সন্ধান চায় পরিবার

11

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৫.২৪%, জিপিএ-৫

12

মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়

13

প্রতিদিনের অভ্যাসেই শরীরে ঢুকছে ক্ষুদ্র প্লাস্টিক কণা, বাঁচা

14

১ মণ দুধে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা

15

এমপি হাফিজ ইব্রাহিমকে জড়িয়ে অপপ্রচারের দাবিতে সংবাদ সম্মেলন

16

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যে উপায়ে

17

বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে নতুন নির্দেশনা

18

১০ লিটারে যে পরিমাণ অকটেন চুরি করছে পাম্প

19

দুপুরের মধ্যে ১৯ জেলায় বজ্রবৃষ্টি পূর্বাভাস

20