আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

Brother IT Digital

এইচ এ শরীফ: ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। সকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। তাঁদের স্লোগানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় উপজেলা যুবদলের সভাপতি সিহাব হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভাপতি সিহাব হাওলাদার বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদল সব সময় ভূমিকা রেখেছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বোরহানউদ্দিনকে বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে যুবদল ঐক্যবদ্ধ থাকবে।

সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, যুবসমাজ জাতীয়তাবাদী দলের অন্যতম চালিকাশক্তি। সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার আদায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ

1

‘দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন’

2

তিনদিনে রেমিট্যান্স এল ২৫৩৩ কোটি টাকা

3

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

4

স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

5

লোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি, দাবি বিপিসির

6

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, শাস্তির মুখে ৩ নারী পুলি

7

আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

8

চরফ্যাশনে যৌথ অভিযানে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

9

'ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে'

10

সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেল ডিবি

11

ভোলায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে মন্তব্য করে পদ

12

দুপুরে ভাত খাওয়ার পর কেন ঘুম আসে?

13

চরফ্যাশনে মাওলানা জুবায়েরের বয়ান শুনতে মানুষের ঢল

14

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

15

এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমির

16

হবিগঞ্জে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক

17

বোরহানউদ্দিনের মেয়ে নিশির মরদেহ বাউফল থেকে উদ্ধার

18

বাংলাদেশ ইয়ুথ কপের মঞ্চে ভোলার বিভিন্ন দাবি তুলে ধরলেন সিয়াম

19

ইরানের তেল বিক্রিতে ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

20