আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলা সদরে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ

 

Brother IT Digital

নিজস্ব প্রতিবেদক, ভোলা: কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনায় কৃষকদের উৎসাহিত করতে ভোলা সদর উপজেলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকেরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ভোলা সদর উপজেলার মোট ৫ হাজার কৃষকের মাঝে পর্যায়ক্রমে উন্নত জাতের আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ, পাটের বীজ, বিভিন্ন কৃষি উপকরণ এবং বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. শামীম রহমান বলেন, "কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় কমাতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে কৃষকদের আরও বেশি উৎপাদনে এগিয়ে আসতে হবে।"

কৃষি বিভাগ জানায়, এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে গতি আসবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

1

বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত:

2

চরফ্যাশনে নিষিদ্ধ জালের দাপটে কমছে দেশীয় মাছ

3

‘ফিল্মি’ কায়দায় ট্রাক থেকে মুরগি চুরি, পুলিশের অভিযানে নিহত

4

সিএনজি-মোটরসাইকেল দুর্ঘটনা মায়ের বুক শূন্য করে চলে গেলেন ফয়

5

মন্ত্রীর পদত্যাগেও থামছে না ‘তেলাপোকা পার্টি’, আরও ৩ দাবি

6

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হা

7

২০ বছরের সংসার জীবনের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষম

8

দেশে আবারও একটা ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

9

কত দিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

10

অনলাইন জুয়ার ঝুঁকিতে ২ কোটি মানুষ

11

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

12

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

13

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

14

৬৬৬ কোটি টাকা দিতে হবে ড. ইউনূসকে, নেপথ্যে কী?

15

নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ আসবে যেভাবে

16

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

17

স্বামী হিসেবে সাংবাদিকরা কেমন?

18

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র

19

‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাব না তো কি বায়তুল মোক

20