আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ‎মনপুরায় ড্রেজারসহ ৫ জন আটক

 

Brother IT Digital

ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে কোস্টগার্ডের অভিযান টের পেয়ে আরও কয়েকটি অবৈধ ড্রেজার পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

‎বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত মনপুরা উপজেলার পূর্ব ও পশ্চিম পাশের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনরত একটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করা হয়।
‎
‎আটক ড্রেজারটির মালিক হিসেবে হানিফ মাঝির নাম জানা গেছে। আটক ব্যক্তিরা হলেন—নয়া মিয়া, ইসমাইল, শুক্কুর মিয়া, হাসান ও কায়েস মোল্লা। তাদের সবার বাড়ি বরগুনা সদর উপজেলার লাকুরতলী গ্রামে।
‎
‎কোস্টগার্ডের মিডিয়া উইং জানিয়েছে, মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
‎
‎স্থানীয়দের অভিযোগ, নিয়ম-নীতির তোয়াক্কা না করে উপকূলের কাছাকাছি এলাকায় ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন তীব্র হওয়ার পাশাপাশি নির্মাণাধীন বেড়িবাঁধ প্রকল্পও হুমকির মুখে পড়েছে।
‎
‎তাদের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মেঘনার প্রবল ভাঙনে ইতোমধ্যে অনেক পরিবার বসতভিটা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। গত দুই বছর ধরে স্থানীয়রা এ বিষয়ে প্রতিবাদ ও অভিযোগ জানিয়ে এলেও প্রভাবশালীদের প্রভাবের কারণে বালু উত্তোলন বন্ধ হয়নি।
‎
‎কোস্টগার্ডের অভিযানে ড্রেজারসহ পাঁচজন আটক হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। নদী ও বেড়িবাঁধ রক্ষায় মেঘনায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
‎
‎মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজাহারুল ইসলাম বলেন, কোস্টগার্ডের অভিযানে ড্রেজার আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে আজকে( ১৩ আগস্ট) কোর্টে চালান করা হয়েছে। 
‎
‎কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মেঘনায় অভিযান চালিয়ে অবৈধ ড্রেজারসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন

1

চমকের ‘খালেদা জিয়া’ লুকের উদ্দেশ্য কি ভাইরাল হওয়া? জানালেন অ

2

একনেকে ভোলার নদী ভাঙনরোধে বড় বাজেট পাশ হবে: পার্থ

3

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত

4

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ

5

যুবদল নেতা নয়নের আয়ের উৎস কি, জানালেন নিজেই

6

দেশে এত মেধাবী চিকিৎসক থাকতেও রোগীদের কেন বিদেশ যেতে হয়?

7

রান্নার দুই মিনিটেই সবুজ গরুর মাংস, থানায় গেলেন ক্রেতারা

8

বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত: মুফতি রেজাউ

9

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর ঝুলন্ত মরদেহ উদ্ধার

10

টানা বৃষ্টিতে বন্যার পানি কমলেও দুর্ভোগ কাটেনি, আরও বৃষ্টির

11

দলের বাইরে কোনো অনুদান জেলা পরিষদ থেকে যাবেনা: শরীফুজ্জামান

12

ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার

13

ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শ

14

সরকারি কলেজে বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা

15

রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব

16

চরফ্যাশনে নিখোঁজ আহাদকে খুঁজছে পরিবার, দুই মাসেও মেলেনি সন্ধ

17

ভোলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ২

18

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৮০, মৃত্যু নেই

19

প্রবাসীদের নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট

20