আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড



চ্যানেল ভোলা: নোয়াখালীর চাটখিলে পাঁচ বছরের শিশু আসমা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় একমাত্র আসামি শাহাদাত হোসেনকে (২৬) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দীর্ঘ চার বছরের বিচারিক কার্যক্রম শেষে অবশেষে সর্বোচ্চ শাস্তির রায় পেল ভুক্তভোগী শিশুটির পরিবার।

সোমবার (৬ জুলাই) সকালে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আকতার এ রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে তিন দফা রায়ের তারিখ পরিবর্তনের পর ৬ জুলাই রায় ঘোষণার চূড়ান্ত দিন ধার্য করা হয়েছিল।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, নিহত আসমা আক্তার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মাওলানা মো. শাহজাহানের মেয়ে। সাজাপ্রাপ্ত একমাত্র আসামি শাহাদাত হোসেন একই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং নিহত শিশুটির সম্পর্কে চাচাত ভাই।

২০২২ সালের ২৪ মার্চ দুপুরে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু আসমা। নিখোঁজ হওয়ার দীর্ঘ ৯ দিন পর, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসামি শাহাদাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে আসমার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর পরই শাহাদাতকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত চলাকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গা শিউরে ওঠা বর্ণনা দেন আসামি শাহাদাত। তিনি স্বীকার করেন, ঘটনার দিন দুপুরে তিনি শিশু আসমাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর বিষয়টি সবার কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি অবুঝ শিশুটিকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করেন। পরে আলামত গোপন করতে মরদেহটি বাড়ির পেছনের সেপটিক ট্যাংকে ফেলে দেন।

সে সময় এই পাশবিক হত্যাকাণ্ডের ঘটনাটি জানাজানি হলে নোয়াখালীজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আসমা হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্যোগে টানা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

1

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন :

2

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, প্রেমিকা গ্রেপ্তার

3

কমার পরে আজ নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

4

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্

5

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

6

কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন: নাহিদ

7

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

8

চরফ্যাশনে অটোরিকশার ধাক্কায় প্রান গেলো যুবকের

9

ছাত্রদলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন রবিউল ইসলাম নয়ন

10

২৪ থেকে ৪৮ ঘণ্টায় বন্যার শঙ্কা, বাড়বে নদ-নদীর পানি

11

তমার পেশা নিয়ে জয়ের আপত্তি, ক্ষুব্ধ তমা মির্জা

12

ফেসবুকে পোস্ট করে নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম

13

গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

14

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফের রাজপথে আন্দোলনের দাবানজ

15

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সৌজন্

17

জামায়াত এমপির বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, গোমর ফাঁস করলেন

18

কোটিপতি হতে বান্ধবীর সঙ্গে পর্নো ভিডিও তৈরি, গ্রেপ্তার ৪

19

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে

20