আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করেন প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবেন

 

Brother IT Digital

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সাতক্ষীরা জেলা নিয়ে দেওয়া একটি পুরোনো বক্তব্যের ভিডিও আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক ভিডিও বিতর্কের পরিপ্রেক্ষিতে ভিডিওটি নতুন করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করেন প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবেন।’

তিনি আরও বলেন, গরিব মানুষকে আল্লাহ ও তার রাসুল (সা.) বেশি ভালোবাসতেন। তার ভাষ্যে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা তার কাছে বিশেষ আবেগের জায়গা। একই বক্তব্যে তিনি রসাত্মক ভঙ্গিতে কুষ্টিয়াকে তালিকার একবারে শেষের দিকে উল্লেখ করে বলেন, সেখানে মাদকের সমস্যা রয়েছে।

ভিডিওটি নতুন করে ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন ব্যবহারকারী এটি শেয়ার করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের সঙ্গে যুক্ত করে নানা ধরনের মন্তব্য ও ট্রল করছেন।

এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাওয়ার বিষয়ে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী।

নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, গত ১৩ জুলাই তিনি প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর অফিসে যান। সেখানে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি কক্ষে প্রবেশ করেন বলে তিনি দাবি করেন।

গাজী নজরুল ইসলামের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা তাদের কক্ষে প্রবেশ করে বিভিন্নভাবে হয়রানি করেন। তবে এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবির স্বাধীন যাচাই বা আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত তদন্তের ফল এখনো প্রকাশিত হয়নি।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল থেকে আর কখনো বাড়ি ফিরবে না জিসান

1

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার

2

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংল

3

চরফ্যাশনে পানিতে ডুবে প্রাণ গেল নবম শ্রেণির শিক্ষার্থীর

4

কালো জাদু করার অভিযোগ তুলে তিন নারীকে প্রকাশ্যে জুতার মালা প

5

ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল

6

প্রথম ৬ মাসে ৪৬৪ অপতথ্যের শিকার বিএনপি সরকার

7

অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য

8

লালমোহনে খালখনন প্রকল্প এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ

9

জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বি

10

ভোলায় যুব নেতৃত্ব উন্নয়ন বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্

11

ক্ষুদ্র ব্যবসায়ীদের দিতে হবে না টার্নওভার কর

12

ব্রাজিল সমর্থকদের ছু/রিকা/ঘাতে আর্জেন্টিনা সমর্থক নি/হত

13

ভোলায় ইয়াবাসহ বিজিবির এলপিআরপ্রাপ্ত সদস্য আটক

14

আজকের ঘটনায় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত; এভাবে চলতে থাকলে স

15

ভোলায় আগামীকাল আড়াই ঘন্টা বিদ্যুৎ সরবাহ বন্ধ থাকবে

16

প্রবাসীদের নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট

17

দুপুরের মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি শঙ্কা

18

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্র

19

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

20