আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ না পেয়ে ছাত্রদল নেতা নিজের গালে জুতাপেটা

 

Brother IT Digital

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতা দিয়ে আঘাত করেছেন পদবঞ্চিত নেতা মো. মহসিন ভূঁইয়া। নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশের সময় তাঁকে নিজের গালে জুতাপেটা করতে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও শনিবার (১৭ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা যায়, গত ১৪ অক্টোবর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি এবং নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহসিন ভূঁইয়াকে নতুন কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে দলের আন্দোলন-সংগ্রামের প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। অথচ নতুন কমিটিতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন না, এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। অন্যদিকে, আন্দোলন করতে গিয়ে মামলা ও হামলার শিকার হওয়া ত্যাগী নেতাকর্মীদের পদবঞ্চিত করা হয়েছে।

ভিডিওতে মহসিন ভূঁইয়া নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানান। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীদের হারিয়ে যেতে দেওয়া যাবে না।

এ বিষয়ে মহসিন ভূঁইয়া বলেন, আমাদের দাবি, দ্রুত এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি দিতে হবে। কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।

তবে নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি—এ অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলোর জিলানী। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য এই কমিটি চেয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি অনুমোদন দিয়েছেন। তাঁরা যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেই কমিটি দিয়েছেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

1

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তার, ক্ষেপল

2

নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ আসবে যেভাবে

3

বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক

4

হাতকড়াকে আমরা নববধূর চুড়ির মতো মনে করি: কাদের সিদ্দিকী

5

প্রাথমিকের কারিকুলামে স্পিকিং ও লিসেনিং দক্ষতায় গুরুত্ব দেওয়

6

সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্

7

রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্

8

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফা

9

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

10

ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের

11

কর্নেল অলিকে কেন রাষ্ট্রপতি প্রার্থী করা হলো, জানালেন নাহিদ

12

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

13

সাবেক সঙ্গীর প্রোফাইল দেখার অভ্যাস ছাড়বেন যেভাবে

14

জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

15

চার দিনের সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী

16

দক্ষিণ আইচায় কোমরে টিপ ছোরা নিয়ে ঘোরার অভিযোগে যুবক আটক, জ

17

চরফ্যাশনে খাল পুনঃখননে সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফিরল ১ কোট

18

দুপুর থেকে সর্বোচ্চ ২৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা

19

নিষিদ্ধ করা হলো প্রাইভেট কার ও বাইক, চলবে শুধু অটোরিকশা

20