আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ বিশ্ব প্রেমিকা দিবস



ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না ঠিকই, তবে ব্যস্ত জীবনের মাঝে প্রিয়মানুষটিকে ভালোবাসা, কৃতজ্ঞতা আর সম্মান জানানোর জন্য একটি বিশেষ দিন বেশ সুন্দর অজুহাত হতে পারে।

অনানুষ্ঠানিকভাবে পালিত হলেও বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে ‘বিশ্ব প্রেমিকা দিবস’। সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং প্রিয় মানুষটির মুখে একটুখানি হাসি ফোটাতে দিনটি হতে পারে দারুণ এক সুযোগ।

বড় কোনো আয়োজন না করে ছোট ছোট আন্তরিক উদ্যোগের মাধ্যমেই এই দিনটিকে করে তোলা যায় অবিস্মরণীয়।

১. খোলা আকাশের নিচে ছোট্ট পিকনিক

ক্যান্ডেললাইট ডিনার বা ক্যাফেতে যাওয়ার চিরাচরিত রীতি বদলে কোনো মনোরম স্থানে পিকনিকের আয়োজন করা যেতে পারে। পার্ক কিংবা লেকের ধারে একটি চাদর বিছিয়ে সঙ্গে রাখুন প্রিয় পানীয়, কিছু স্যান্ডউইচ, ফল এবং দুজনের পছন্দের একটি প্লেলিস্ট। এই মিষ্টি ও কম আয়োজনের পরিবেশেই তৈরি হবে দারুণ কিছু মুহূর্ত।

২. নিজ হাতে রান্না ও একসঙ্গে সময়

রেস্তোরাঁর খাবার না খেয়ে ঘরেই প্রিয়মানুষের পছন্দের পদ নিজ হাতে রান্না করে চমকে দিন। চাইলে দুজনে মিলে একসঙ্গে রান্না করতে পারেন; এতে রান্নার আনন্দের পাশাপাশি সম্পর্কের ঘনিষ্ঠতা ও বোঝাপড়াও বাড়ে।

৩. নতুন ক্যাফেতে আড্ডা

ব্যস্ততার কারণে বড় কোনো পরিকল্পনা না থাকলে একটি সুন্দর ক্যাফে ডেট হতে পারে চমৎকার বিকল্প। শহরের নতুন কোনো পরিবেশ উপভোগ করতে কিংবা অনেক দিন ধরে ঘুরে আসার ইচ্ছে থাকা ক্যাফেটিতে চলে যান। কফি, ডেজার্ট আর অন্তহীন গল্পে চমৎকার কাটবে সময়।

৪. প্রথম ডেটের স্মৃতি রোমন্থন

যদি বাইরে যাওয়া সম্ভব না হয়, তবে ঘরেই তৈরি করে নিন বিশেষ সেই পরিবেশ। প্রথম ডেটে কী খেয়েছিলেন বা কোন সিনেমাটি দেখেছিলেন, তা ঘরে বসেই নতুন করে উপভোগ করুন। পুরোনো দিনের মিষ্টি স্মৃতিগুলো মুহূর্তেই আবার তাজা হয়ে উঠবে।

৫. ঘরের ভেতরই মিনি সিনেমা হল

বসার ঘরটিকে ফেয়ারি লাইট আর বালিশ দিয়ে আরামদায়ক করে সাজিয়ে বানিয়ে ফেলুন ছোট্ট সিনেমা হল। সঙ্গে রাখুন গরম গরম পপকর্ন। নিস্তব্ধ ও নিরিবিলি এই সময়ে দুজনে মিলে উপভোগ করুন প্রিয় কোনো সিনেমা বা নতুন সিরিজ।

৬. শান্ত লং ড্রাইভ

খুব দূরে না গিয়ে শহরের কোলাহল এড়িয়ে কিছুটা শান্ত রাস্তায় বেরিয়ে পড়ুন লং ড্রাইভে। প্রিয় গান শুনতে শুনতে প্রিয়মানুষের সঙ্গে গল্পে মেতে উঠুন। ফেরার পথে রাস্তার ধারের এক কাপ চা বা আইসক্রিম পুরো সময়টিকে স্মৃতিমধুর করে তুলবে।

৭. চিরকুট ও ভালোবাসার চিঠি

একসঙ্গে কাটানো সেরা মুহূর্তগুলোর কথা ছোট ছোট নোটে লিখে ঘরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখুন, যাতে তিনি একে একে খুঁজে পান। সঙ্গে একটি হাতে লেখা চিরকুট আর তাজা ফুলের তোড়া যুক্ত করলে এই আন্তরিক চমকটি সরাসরি তাঁর হৃদয় ছুঁয়ে যাবে।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭০০ ইয়াবা নিয়ে মেট্রোতে উঠছিলেন যাত্রী

1

সন্ধ্যার মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি পূর্বাভাস

2

লাফিয়ে বাড়ছে সোনা ও রুপার দাম, নেপথ্যে কী?

3

দাখিল পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

4

জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ

5

১ মণ দুধে গোসল করে জামায়াত ছাড়লেন স্থানীয় নেতা

6

বোরহানউদ্দিনে চোর ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

7

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

8

সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে

9

৬ কোটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য অসম্পূর্ণ, জালিয়াতির ঝুঁকি

10

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলিতে নতুন সিদ্ধান্ত

11

৪৫ মাস পর রিজার্ভ ফের ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

12

ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

13

৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের ভাইভার সূচি প্রকাশ

14

জোয়ারের পানিতে প্লাবিত মনপুরার গুচ্ছগ্রাম, পানিবন্দী ৬০ পরি

15

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক

16

চুরি করে অনুতপ্ত, চিরকুট লিখে গ্যাস সিলিন্ডার ফেরত দিল চোর

17

নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

18

৩২ নম্বরে ফুল দিতে এসে আটক কে এই যুবক

19

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার মানে হয় না: ককরোচ জনতা প

20