আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপরিবহনমন্ত্রী

 

Brother IT Digital

আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। তবে সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের আগেই মানুষের যাতায়াত সহজ করতে কাঁচপুর-ইলিশা নৌপথে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ফেরিঘাট এলাকায় ‘ঢাকা-ইলিশা ফেরি সার্ভিস’ আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নৌপরিবহনমন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরুর পর কয়েকদিনেই এ নৌপথ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পণ্যবাহী ট্রাকের চলাচলেও সাড়া পাওয়া যাচ্ছে।

এই পরিস্থিতিতে ফেরির সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়ন, চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

দেশের নৌযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ঢাকার চক্রাকার নৌরুট ও ওয়াটার বাস সার্ভিসকে আরও যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ে নৌযান চলাচল, যাত্রীদের জন্য আরামদায়ক পরিবেশ এবং নৌপথের সঙ্গে সড়ক যোগাযোগ নিশ্চিত করা গেলে এসব রুটের জনপ্রিয়তা আরও বাড়বে। এতে লোকসানও কমানো সম্ভব হবে।

সড়ক যোগাযোগ নিয়ে নৌপরিবহনমন্ত্রী বলেন, বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সেতুর আশপাশে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে। নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী, পরিচালক মো. রবিউল আলম, পরিচালক এস এম আশিকুজ্জামান, পরিচালক ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী এবং পরিচালক শেখ মো. নাসিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৭ আগস্ট কাঁচপুর-ইলিশা নৌপথে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়। বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামে দুটি ফেরি প্রতিদিন উভয় প্রান্ত থেকে চলাচল করছে। প্রতিটি যাত্রায় সময় লাগছে প্রায় আট ঘণ্টা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, রাতভর অভিযানে জীবিত উদ্ধার ১৪ জেলে

1

বিশ্ব অলস দিবস আজ

2

মনপুরার ৮ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পাসের হার ৫৫.৪৫ শতাংশ

3

হাতিয়ায় ঝুঁকি নিয়ে চলছে সি-ট্রাক ও ট্রলার, ৪ দিন ধরে বন্ধ ফে

4

চরফ্যাশনে ক্যান্সার রোগীর চিকিৎসায় প্রবাসীদের সহায়তার হাত

5

মনপুরায় বাজুসের ২৩ সদস্যের নতুন কমিটি গঠন

6

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে

7

বাজেটে ‘যাকাত’ শব্দ নেই, সুদভিত্তিক অর্থনীতি বাতিলের দাবি জা

8

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর স্বপ্ন পূরণ অনুশ্রী ও নিরা

9

দেবরকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা, ২ জনের যাবজ্জীবন

10

দৌলতখানে অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক

11

মনপুরায় সংবাদ প্রকাশের পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, মিলল

12

মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে ছেলে গ্রেপ্তা

13

শিক্ষক প্রশিক্ষক নেবে আস-সুন্নাহ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্

14

ভোলায় বাবার মামলায় ছেলে কারাগারে

15

ঢাকা থেকে ভোলাসহ বিভিন্ন নৌপথে লঞ্চের ডেক ভাড়া নির্ধারণ

16

চব্বিশের সেদিন ডিবি কার্যালয়ে কী ঘটেছিল, বিস্তারিত জানালেন স

17

ডকুমেন্টারি প্রদর্শনীকে কেন্দ্র করে উত্তেজনা, যা বললেন ইশরাক

18

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

19

আগামীকাল আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী

20