আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

শশীভূষণে ৭০০ গ্রাম গাঁজাসহ আবু কালাম গ্রেফতার

 

Brother IT Digital

এইচ এম নোমান | চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ৭০০ গ্রাম গাঁজাসহ আবু কালাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার এওয়াজপুর ইউনিয়নের মৃধা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার এএসআই খলিল হাসান ও এএসআই পিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল মৃধা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আবু কালামের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার আবু কালাম চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন রাঢ়ীর ছেলে।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবু কালামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনায় দস্যু সাম্রাজ্যে বড় ধাক্কা,মনপুরায় গ্রেপ্তার স্বপন বা

1

টাকা দিয়ে আমদানি-রপ্তানি করার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

2

ভোলায় মানববন্ধন ‘রাত হলেই রুবেল জানালা দিয়ে আমগো ঘরে উঁকি ম

3

বিরোধী দল ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার বদলে ভিন্ন পন্থা বেছে নিচ্ছ

4

বিচারের দাবিতে প্রবাসীর মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

5

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

6

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোব

7

ভোলার লালমোহন প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার, তাই দুনিয়া ছাড়

8

লালমোহনে জেলের জালে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’, নিলামে ১১ হ

9

উন্নয়নের মাঝেই দুর্ভোগ, জোয়ারের পানিতে প্লাবিত মনপুরার ৬০

10

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকা

11

সবচেয়ে কম জিপিএ- ৫ এর হার বরিশাল বোর্ডে

12

বেঁচে থাকলে ৫৫-তে পা রাখতেন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ

13

মনপুরায় সরকারি ভিটির বরাদ্দ বাতিলের দাবিতে ব্যবসায়ীদের ধর্মঘ

14

বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট, যা বললেন স্বরাষ্

15

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

16

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহ

17

ভোলা পুলিশ লাইন্সে আধুনিক হাসপাতাল ও এমআই সেন্টারের উদ্বোধন

18

ভাগাড়ে পড়ে থাকা শপিং ব্যাগ উল্টাতেই বেরিয়ে এলো নবজাতকের মরদে

19

বোরহানউদ্দিনে সড়কের দাবিতে অভিনব প্রতিবাদ

20