আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিচারের দাবিতে প্রবাসীর মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

 

Brother IT Digital

বরগুনায় প্রবাসীকে হত্যার অভিযোগে বিচারের দাবিতে মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে স্থানীয় ও স্বজনরা। শনিবার (২৫ জুলাই) বিকাল ৫ টা থেকে বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের চালিতলা স্ট্যান্ড এলাকায় এ অবরোধ মানববন্ধন করা হয়।

নিহতের নাম মো. আফাং শিকদার (৪৫), তিনি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া চালিতাতলা গ্রামের মৃত খবির শিকদারের ছেলে। তিনি একজন প্রবাসী ছিলেন।

স্থানীয় সূ্ত্রে জানা যায়, গত রবিবার দুপুরে পরকীয়ার জেরে স্বামী প্রবাসী আপাং মৃধাকে জোরপূর্বক বিষপান করানোর অভিযোগ ওঠে নিহতের স্ত্রী রাবেয়ার বিরুদ্ধে। পরে ওইদিনই স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই গতকাল মারা গেলে আজ মরদেহ নিয়ে নিজ বাড়িতে আসে স্বজনরা।

এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে প্রবাসীর মরদেহ নিয়ে আজ বিকেলে মানববন্ধন করে স্বজন ও স্থানীয়রা। এসময় নিহতের স্ত্রী ও মেয়েকে মারধর করে এলাকাবাসী।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এর পরপরই বরগুনা-১ আসনের সাংসদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তিনজনকে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা বা লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

1

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

2

ভোলায় ইজারার সীমার বেশি বালু উত্তোলন করা যাবে না: চেম্বার আদ

3

এনসিপির মামলায় ১১ আসামি, যা বললেন জেলা ছাত্রদল সভাপতি

4

চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় জোটের গ

5

পোশাক শিল্পের পরিবেশগত ছাড়ে বাস্তবতা ও প্রযুক্তি বিবেচনার তা

6

ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমন

7

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

8

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল মেয়ে

9

গর্ভাবস্থায় ডেঙ্গু জ্বর হলে যা করবেন

10

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

11

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ, দেওয়া হল

12

ভোলায় আগামীকাল আড়াই ঘন্টা বিদ্যুৎ সরবাহ বন্ধ থাকবে

13

আনোয়ারায় প্রবাসী-স্ত্রীর খালি ঘরে চুরি, হাঁড়ি-পাতিল ও কাপড়চো

14

ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কা

15

রাজধানীর যানজট নিরসনে যুক্ত হচ্ছে ড্রোন

16

দক্ষিণ আইচায় বশার হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে ভোলার পুলিশ সুপা

17

চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিত

18

পিংক বাস কী আসলেই মেয়াদোত্তীর্ণ, ব্যাখ্যা দিল বিআরটিসি

19

বাস চালকের সাথে পালিয়ে গেলেন কনটেন্ট ক্রিয়েটরের স্ত্রী

20