আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ, বাবা আটক

 

Brother IT Digital

রাজধানীর তুরাগের ফুলবাড়িয়া বস্তিতে পারিবারিক কলহের জেরে কবিতা নামের মাত্র ৭ মাস বয়সী এক শিশুকন্যাকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা মো. কবিরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

​নিহত শিশুর মা লিমা আক্তার জানান, তার স্বামী কবির পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে পারিবারিক ভরণপোষণ ও বাজার সদাইয়ের টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে তীব্র ঝগড়া ও কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে কবির ক্ষিপ্ত হয়ে তার চোখের সামনেই ৭ মাসের শিশু কবিতার পা ধরে মাথার ওপরে তুলে মেঝেতে আছাড় মারেন। এতে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায়।

initial;">
​লিমা আক্তার আরও জানান, ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই দিন দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

নিহত কবিতা তাদের একমাত্র সন্তান ছিল। লিমা আক্তারের পৈতৃক বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া থানার বিষ্ণুপুর গ্রামে এবং তার স্বামী কবিরের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সোনাইডাঙ্গা গ্রামে। তাঁরা বর্তমানে রাজধানীর তুরাগের সিরাজ মার্কেটের পাশে আকবর ভবনের সবুজের বস্তি এলাকায় বসবাস করতেন।

​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কা

1

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দর্শক সারিতে প্রধানমন্ত্রী

2

সবার আগে বাংলাদেশে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নি

3

বৃষ্টির ক্ষতি পুষিয়ে নতুন বীজতলায় ব্যস্ত চরফ্যাশনের কৃষক

4

রাজনীতিতে ভালো ও সৎ মানুষের আসা প্রয়োজন

5

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে ভারতের কাছে দুই প্রশ্ন ঢাকার

6

বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট, যা বললেন স্বরাষ্

7

পুরুষ নির্যাতন দমন কি আইন প্রয়োজন?

8

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে জমি

9

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মা

10

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৭৫৬ জন

11

১১ শিক্ষকের ১১ পরীক্ষার্থী, একমাত্র পাস করা শিক্ষার্থীর নাম

12

বউ প্রেমিকের বাড়ি, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্

13

লালমোহনে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে গিয়াস উদ্দিনের মতবিনিময়

14

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার

15

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চ নয়, সরকারকে সময় দিন: আবদুস

16

সরকারি গাড়ি ব্যবহার করছেন না প্রধানমন্ত্রী, অনুসরণ মন্ত্রী-উ

17

চরফ্যাশন কারামাতিয়া মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভা

18

দাম বাড়ানোর পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

19

সাংবাদিকদের কলমে কারও জীবন ও ক্যারিয়ার যেন ক্ষতিগ্রস্ত না হয়

20