আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না

 

Brother IT Digital

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠনক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ এমপি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদেরকে বের করবে আর তারা গণপিটুনি খাবে।


সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ডে এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রীকে ‘সাইকো’ উপাধি দিয়ে তিনি বলেন, সংসদে ক্ষমা চাইবেন আবার শিক্ষকদের বদলি করে প্রতিশোধও নেবেন। মন্ত্রনালয় ও প্রশাসনের ব্যর্থতা কলেজের নিরীহ শিক্ষকদের উপর চাপিয়ে দিয়েছেন। বদলি করেছেন অন্যত্র।

তিনি আরও বলেন, মিলন সাহেব আমরা আপনার অতীত জানি, আপনার পরিবারের দুর্নীতি সম্পর্কে জানি। আবার নিজেদের ছেলেকে বিদেশে পাড়লেখা করান, আর আমাদের উপদেশ দেন নেতাদের পেছনে রাজনীতি করার।

সালাহউদ্দীন আহমদকে উদ্দেশ্য করে বলেন, তার সম্পদ কমেনি। আগের চেয়ে ২৫ গুণ বৃদ্ধি পেয়েছে। আসলে বিএনপি কোনো নিরপেক্ষতা চায় না। বরং তারা আওয়ামী লীগের মতো দখলদার রাজনীতি করতে চায়।

প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন এমপি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে অতিষ্ঠ হয়ে দেশের মানুষ সংস্কার চেয়েছিল। অথচ ভোট হওয়ার পর বিএনপি ও তার শরিক দল আর সংস্কার চায় না। ঐক্যমত্য কমিশনের আলোচনায় বিএনপি কিছু কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল। আর গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন নোট অব ডিসেন্ট দেয়নি। এখন বিএনপির সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়ে বিএনপির সুরেই কথা বলে।

তিনি আরও বলেন, বাংলাদেশর ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিলেও এখন তারা তা মানে না। জনগণের সিদ্ধান্ত অমান্য করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। তাই ক্ষমতায় থাকতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। কোনো ধরনের দখলের রাজনীতি কেউ মেনে নেবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মুখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহমুদা মিতু এমপি, যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসুম এমপি, আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাড. শাকিল আহমাদ।

সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গার পদযাত্রা শেষে মেহেরপুরের গাংনীতে পৌঁছায় এনসিপির গাড়িবহর। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন তারা।

এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পোস্টার সম্বলিত কুশপুত্তলিকা এবং দুপুরে মঞ্চের ১০ মিটারের মধ্য থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের পর নানা শঙ্কা সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় ২৫২ পিস ইয়াবাসহ যুবক আটক

1

বোরহানউদ্দিনে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

2

আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভয়াবহ’, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হ

3

স্বামীকে না জানিয়ে পকেট থেকে টাকা নেয়া জায়েজ? যা বলে ইসলাম

4

ফেরদৌসী আহমেদ মিষ্টি এমপিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

5

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

6

হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন জিয়াউ

7

ফের বাড়ল এলপিজির দাম

8

ভোলার শিবপুরে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্র

9

যাদের হাতে উঠছে ছাত্রদলের নতুন নেতৃত্ব

10

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

11

আগামীকাল ভোলায় আসছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল

12

লালমোহনে ফ্যামিলি কার্ড জরিপে ১৩৪ জন নির্বাচিত

13

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

14

এবার স্পাইডার-ম্যানের সাথে আকাশে উড়ছেন মেসি

15

ভোলায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

16

দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন বাবা

17

১৭০০ ইয়াবা নিয়ে মেট্রোতে উঠছিলেন যাত্রী

18

মৃত্যুর ৩০ বছর পরও রহস্যের কেন্দ্রে সালমান শাহ, মরদেহ উত্তোল

19

হোটেলের বাথরুমে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, আটক ৪

20