আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাজীরহাটে কে হচ্ছেন চেয়ারম্যান? মাঠে সক্রিয় তিন প্রার্থী

 

Brother IT Digital

মনপুরা (উপজেলা) প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। ইতোমধ্যে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিন প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। তাদের গণসংযোগ ও প্রচারণায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, ২ নম্বর হাজীরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন এবং মনপুরা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা মো. জিয়াউর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন সামনে রেখে তিন প্রার্থীই নিজ নিজ সমর্থকদের নিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কুশল বিনিময়, মতবিনিময় ও গণসংযোগের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ইউনিয়নে তার একটি সাংগঠনিক ভিত্তি রয়েছে বলে মনে করছেন সমর্থকরা। অন্যদিকে, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৃণমূল নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন।

এদিকে, সাবেক ছাত্রদল নেতা ও যুবদল নেতা মো. জিয়াউর রহমান তরুণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। বিভিন্ন এলাকায় গণসংযোগের মাধ্যমে নিজের প্রার্থিতার জানান দিচ্ছেন তিনি।

স্থানীয়দের মতে, শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত, তৃণমূলের সমর্থন এবং ভোটারদের পছন্দ—এই তিন বিষয়ই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত চিত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন প্রার্থীর সক্রিয়তায় ইতোমধ্যে ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত কে দলীয় সমর্থন বা মনোনয়ন পাবেন এবং ভোটাররা কাকে বেছে নেবেন—তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদির ওপর চাপ বাড়ছে: রয়টার্স

1

সংসদে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্পিকারের

2

ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমন

3

ভোলায় কন্যা সন্তান প্রসব করলেন ভবঘুরে নারী সাহায্য করলেন পুল

4

পারমাণবিক শক্তি দ্রুত বাড়ানোর ঘোষণা কিম জং উনের

5

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে

6

রুমিন ফারহানা আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

7

চরফ্যাশনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে বিনাম

8

ভোলার নতুন বাজারে ৫ হাজার টাকায় ব্যবসা শুরু। এখন মাসে ইনকাম

9

এই সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম

10

জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আ

11

শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক, অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত

12

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

13

বেবি পাউডারে ক্যান্সারের ঝুঁকি, মামলার নিষ্পত্তিতে ৬৮ হাজার

14

চাঁদাবাজি ও মারধরের অভিযোগে অভিনেত্রী গ্রেফতার

15

জোয়ারের পানিতে প্লাবিত মনপুরার গুচ্ছগ্রাম, পানিবন্দী ৬০ পরি

16

বেশি দামের আশায় মজুত, পচে গেল ৩০ হাজার মণ আলু

17

জামায়াত অপরাধী পাপ মুক্তকরণ টিকিট চালু করেছে

18

যে কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্ব

19

মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে ফ্রে

20