আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩



বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে টিফিন বিরতির সময় ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ফুসলিয়ে কলাবাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ৫ কিশোরের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা এলাকার বাসিন্দা রাহাত (১৭), সিয়াম (১৭) ও ইমন (১৭)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় পদ্মামনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযুক্ত বখাটে কিশোররা দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে তাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় গত ২৬ জুলাই দুপুরে টিফিন বিরতির সময় শিশুটি বাড়িতে খাবার খেতে যাওয়ার পথে অভিযুক্ত জিহাদ তাকে জরুরি কথা বলার বাহানায় পাশের একটি কলাবাগানে নিয়ে যায়।

সেখানে আগে থেকেই ওত পেতে থাকা অন্য আসামিরা মিলে তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং একজন পুরো ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানালে পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করে।

বোরহানউদ্দিন থানার পুলিশ জানায়, মামলার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাহাত, সিয়াম ও ইমনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, অভিযুক্তরা সবাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে প্রচলিত শিশু আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা ও বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত চলছে।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে খাবার ও চিকিৎসা সংকটে বৃদ্ধ দম্পতি, সাহায্যের আবেদ

1

লালমোহনে ফ্যামিলি কার্ড জরিপে ১৩৪ জন নির্বাচিত

2

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিন

3

‘তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশ ও বিশ্বের সম্পদ হবে

4

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি,

5

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

6

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ: অনিশ্চয়তায় ২৯৫ বিদেশি মেডিকেল শিক্ষ

7

সরকারি গাড়ি ব্যবহার করছেন না প্রধানমন্ত্রী, অনুসরণ মন্ত্রী-উ

8

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে ব্য

9

আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে: ট্রাম্প

10

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চ

11

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্

12

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

13

ঢাকাস্থ ভোলা সমিতির মহিলা কমিটিতে শিবপুরের রীতা জেসমিন

14

প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

15

সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

16

পরীক্ষায় নকলের দায়ে এইচএসসির এক কেন্দ্রে ৫ পরীক্ষার্থীকে বহি

17

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের

18

বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক

19

ভোলায় মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়িসহ ৩ আসামির ২ দিনের র

20