আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

 

Brother IT Digital

কামরুল সিকদার, ভোলা জেলা প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভোলার চরফ্যাশনে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, সংগীত, বিতর্ক, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।

অনুষ্ঠানের অংশ হিসেবে চরফ্যাশন সরকারি কলেজ ও ফাতেমা মতিন মহিলা কলেজের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চরফ্যাশন সরকারি কলেজ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জান্নাতুল মাওয়া পাপড়ি। তাঁর বক্তব্য ও উপস্থাপনা উপস্থিত অতিথি ও দর্শকদের প্রশংসা কুড়ায়।

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জোবায়ের, দ্বিতীয় রায়হান এবং তৃতীয় স্থান অর্জন করেন ইফাজ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির নেতা মোতাহার হোসেন, আলমগীর মালতিয়া, হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহমেদ কমল, যুবদল নেতা আশরাফুর রহমান দিপু ফরাজী, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন এবং সাংবাদিক নেতা কামাল মিয়াজী।

সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু প্রমুখ।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মকে নজরুলের জীবন, সাহিত্য ও আদর্শের সঙ্গে পরিচিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ছবি: সংযুক্ত।

ক্যাপশন: ভোলার চরফ্যাশনে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

1

আমরা জুলাই ব্যবসায়ী: নাসীরুদ্দীন পাটওয়ারী

2

নারী-শিশুসহ কয়েকজনকে পেটালেন চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

3

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

4

নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী

5

গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত, বাতিল হতে পারে সংসদ সদস

6

গ্রেপ্তারের পর আ.লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

7

‘বাংলা টেসলার’ পেটে জাতীয় গ্রিডের ৫% বিদ্যুৎ!

8

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি : আসিফ ন

9

আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বৃদ্ধির শ

10

২০২৫ সালে জামায়াতের আয়ের চেয়ে ব্যয় বেশি

11

শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম

12

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ, দেওয়া হল

13

কুকরী-মুকরী ঘাটে নামতেই কাদা, দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা

14

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

15

বোরহানউদ্দিনে সিএনজি শ্রমিকদের মানববন্ধন

16

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

17

দৌলতখানে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

18

সাকিব আল হাসান একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ: প্রধানমন্ত্রীর উ

19

তারেক রহমানকে ঠিক করতে হবে কীভাবে ক্ষমতা ছাড়বেন: নাহিদ ইসলাম

20