আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

 

Brother IT Digital

বগুড়ার ঐতিহাসিক সাতমাথা এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬)। বুধবার (২১ অক্টোবর) ভোরে জেলার গাবতলী উপজেলার কামারচট্র এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বর্ণ গাবতলী উপজেলা শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য সেবনের অভিযোগও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথা এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন বর্ণ। স্লোগান দিতে দিতে তিনি টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যান। পরে ওই ঘটনার ছবি দেখে তাকে শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার ভোরে গাবতলীতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন বর্ণ। এছাড়া বার্মিজ চাকুসহ গ্রেপ্তার হওয়ার ঘটনাও রয়েছে তার বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, বর্ণের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ মোট চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক

1

গণপরিবহনে নারীদের জন্য বড় সুখবর

2

কষ্ট না দিয়ে হাসি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

3

অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যা : প্রতিবছরের ট্র্যাজেডি, সমাধান ক

4

স্পিকার মেজর (অব.) হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়

5

৫ দিনের জন্য আজান বন্ধ ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদে

6

ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, সম্মাননা পেলেন তিন শিক্ষক

7

নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ আসবে যেভাবে

8

এইচএসসির প্রশ্নপত্র নিয়ে অপপ্রচার চালালেই আটক: শিক্ষামন্ত্রী

9

ঋণ যত বড়, খেলাপির হারও তত বেশি

10

হাফ ভাড়ার ২০ বছরের হিসাব, এক বাসচালকের বক্তব্যে নতুন বিতর্ক

11

প্রধানমন্ত্রীর আস্থাই সবচেয়ে বড়, নতুন দায়িত্ব পেয়ে হুমায়ুন ক

12

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে দিন

13

বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা

14

ইউটিউবকে টেক্কা দিচ্ছে চীনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিলি

15

একাদশ শ্রেনিতে ভর্তি-ক্লাসের নতুন নিয়ম

16

সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

17

ঘুমন্ত কিশোরীর শরীরে গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু

18

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন আসিফ নজরুল

19

স্বামীর সঙ্গে অভিমান করে পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে জীবিত উদ্ধ

20