আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরকে প্রশংসায় ভাসালেন প্রতিমন্ত্রী শাহে আলম



চ্যানেল ভোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভূয়সী প্রশংসা করে বলেছেন, আমার রাজনৈতিক জীবনে বিরোধী দলীয় নেতার মতো এত দূরদর্শী ও বিচক্ষণ বিরোধী নেতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইতিপূর্বে ছিল না, ভবিষ্যতে হবে কিনা আমার জানা নেই।

আজ বুধবার (১ জুলাই) বিরোধী দলীয় নেতার সংসদীয় আসন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, উনি (জামায়াত আমির) সংসদটার পরিবেশ এত সুন্দর করে গুছিয়ে কথা বলে রাখেন এবং সেই কারণেই ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দল আমরা মিলেমিশে আইন পাস করা থেকে শুরু করে সংসদের তর্ক-বিতর্ক—সব শেষে উনার কারণেই একটা সুন্দর পরিবেশ নিয়ে আমরা সংসদ থেকে বের হতে পারি।

মীর শাহে আলম আরও বলেন, আমি উনাকে এই কারণেই দূরদর্শী বললাম যে, উনি উনার বাজেট বক্তৃতায় উনার নির্বাচনী এলাকার সকল দায়িত্ব সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন, বিরোধী দলীয় নেতা হিসেবে আমার অনেক দায়িত্ব, অনেক কাজ, তাই আমার নির্বাচনী এলাকার দায়িত্বটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিলাম।

তিনি বলেন, এরপরে পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের এলাকার উন্নয়নের সাথে, উনি আমাকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন। উনি বলেছেন, বিরোধী দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করে উনার নির্বাচনী এলাকায় গিয়ে মানুষের কী দাবি, কী চাহিদা—এগুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আস্তে আস্তে বাস্তবায়ন করার জন্য। আমি ওনার সাথে পরশুদিন সাক্ষাৎ করেছি, উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি ফুল টিম নিয়ে এখানে আসছি, যদিও ওয়াসা এবং তিতাসের লোক আসতে একটু দেরি হয়েছে, তবে এরপর থেকে তারা আমাদের সাথে থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা আজকে ঘুরে ঘুরে সমস্যাগুলো শুনব ও দেখব। এরপর এই ফুল টিম নিয়ে আমরা বিরোধী নেতার সঙ্গে আলোচনার মাধ্যমে উনার অফিসে বসে অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো নির্ধারণ করব। রাতারাতি সব করা সম্ভব হবে না, তবে যেহেতু আমাদের হাতে পাঁচ বছর সময় রয়েছে, আমরা আস্তে আস্তে উনার পরামর্শক্রমেই সবকিছু বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এসময় প্রতিশ্রুতি দিয়ে বলেন, আপনারা উনাকে নির্বাচিত করেছেন, এখানে প্রশাসক সাহেবও আছেন—দুইজনই দুটি ভালো দায়িত্বে আছেন। সেই হিসেবে মনে করব অবহেলিত এলাকার মানুষের ভাগ্যটা ভালো। আমরা আপনাদের কাছে কোনো ভুয়া ওয়াদা করব না। বিরোধী নেতা যেহেতু প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন এবং প্রধানমন্ত্রী যেহেতু আলাদা অনুশাসন জারি করেছেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট ও ড্রেনের কাজগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ধাপে ধাপে এ

1

ঝিনাইদহে বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজা গাছ উদ্ধার, যুবক আটক

2

লালমোহনে ২ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশা

3

নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ আসবে যেভাবে

4

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়ছে রুপার দামও

5

‘রাষ্ট্রপতি’ মির্জা ফখরুলকে নিয়ে ইসলামী ঐক্যজোটের প্রত্যাশা

6

খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ২২ লাখ টাকা ফেরত দিলেন ইউএন

7

এসএসসির ফল প্রকাশ: ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

8

চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দক্ষিণ আইচা হাসপাতাল

9

ভোলা জেলা পুলিশের উদ্যোগে জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬

10

এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হা

11

সংসদীয় কমিটি থেকে বাদ গাজী নজরুল

12

নারী-শিশুসহ কয়েকজনকে পেটালেন চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

13

রংপুরে ৪ হত্যাকাণ্ড: আদালতে ২ আসামির জবানবন্দি

14

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে নতুন মোড়, আরেক ভিডিও ভাইরাল

15

চর দীঘল বাগানে ঢুকলেই মিলিয়ে যায় মোবাইল নেটওয়ার্ক

16

শশীভূষণে দুই জুলাই শহীদের কবর জিয়ারত করল ছাত্রদল

17

ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু, পাবেন যারা

18

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

19

সংসদে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্পিকারের

20