আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

 

Brother IT Digital

কিছু অভিযোগের প্রেক্ষিতে সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যের বিষয়ে প্রধানমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তকে যুগান্তকারী বলে মনে করেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত অনেকের জন্যই একটি বড় সতর্কবার্তা।

শুক্রবার (২ অক্টোবর) যুগান্তরকে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিভিন্নভাবে যারা সরকারের নাম ভাঙিয়ে দেশের এবং দলের ক্ষতি করছেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত তাদের জন্য বড় সতর্কবার্তা। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইমেজ, খালেদা জিয়ার স্যাক্রিফাইস এবং তারেক রহমানের দেখানো স্বপ্নের প্রতি আস্থা রেখে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। সুতরাং ব্যক্তিগতভাবে কারও স্বার্থ রক্ষা, চাঁদাবাজি বা অপকর্মের দায়ভার সরকার বা আমরা নেব না।’

উল্লেখ্য, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘিরে আলোচনায় এসেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। পরে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

রাড্ডা সেন্টারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে জাতীয় আলোচনায় এলেও মিরপুরের স্থানীয় রাজনীতিতে ফেরদৌসী আহমেদ মিষ্টি দীর্ঘদিনের পরিচিত মুখ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

1

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

2

অবহেলায় নষ্ট হচ্ছে মামলার আলামত ৩৫ হাজারের বেশি গাড়ি

3

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ১৬ মেগা প্রকল

4

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে তিন শিক্ষকের সংবর্ধনা ও দোয়া মা

5

বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের মুক্তির দাব

6

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

7

পরকীয়া দেখে ফেলায় নিজ সন্তানকে হত্যা করেন মা

8

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

9

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক

10

বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

11

বিরোধীদের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

12

যুবদল নেতা নয়নের আয়ের উৎস কি, জানালেন নিজেই

13

লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

14

ভোলায় লিগ্যাল এইডের মধ্যস্থতায় ৯ মাসে ৫৫৫ বিরোধ নিষ্পত্তি

15

ফেসবুকে প্রেম, ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

16

আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে: ট্রাম্প

17

পবিত্র আশুরা আজ

18

মা ইলিশ রক্ষায় ভোলাসহ চার জেলায় কোস্ট গার্ডের অভিযান

19

কোন সড়কে চলবে ব্যাটারিচালিত রিকশা, নির্ধারণ করবে সরকার

20