আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় পূজামণ্ডপ পরিদর্শনে কাজল হাওলাদার

 

Brother IT Digital

মোঃ হাসান ফরাজী, বোরহানউদ্দিন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী কাজল হাওলাদার।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় তিনি এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে টবগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হাওলাদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খোকন হাওলাদার, যুবদলের সাধারণ সম্পাদক আওলাদ হাওলাদার, ফারুক ফরাজী, হুমায়ুন, মাসুম শেজওয়াল, আলমগীর, রেদোয়ান মীর, মঞ্জু মাল, শামীম হাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

কাজল হাওলাদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় পর্যায়ে সক্রিয় রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

1

এই সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম

2

হঠাৎ বেড়েছে বিদ্যুৎ বিল, যেভাবে অভিযোগ করবেন

3

ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী

4

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

5

ভোলায় মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবি বাস মালিক সমিতির

6

বোরহানউদ্দিনে ৩৩ বস্তা চাল জব্দের দাবি, ইউএনও কার্যালয়ে মিলল

7

অন্তর্ঘাতমূলক ভূ-রাজনীতির বিষাক্ত ছোবলে পোশাক শিল্প

8

ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের

9

আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বৃদ্ধির শ

10

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭ জরুরি নির্দেশনা

11

টানা দুই দফা কমার পর আজ যে দামে মিলছে স্বর্ণ

12

ভোলায় আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

13

বিমানের জানালা ভেঙে উড়ে যাওয়া স্বামীকে টেনে এনে বাঁচালেন স্ত

14

ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেপ্তার সাথীর মুক্তি দাবি ম

15

মৌখিক তালাক দিলেই দায়মুক্তি নয়, সন্তানের অধিকার ‘স্বাধীন’: হ

16

২৩ জুন ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, নাশকতা রুখতে সর্বোচ্চ প

17

ভোলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ২

18

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন একমাত্র ছেলে, অঝোরে

19

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

20