আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

 

Brother IT Digital

ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার প্রত্যাশায় দীর্ঘদিন মাঠে সক্রিয় ছিলেন আসাদুল ইসলাম মুকুল। তবে দলীয় মনোনয়ন না পেয়ে শেষ পর্যন্ত বিএনপিতে যোগ দিয়েছেন তিনি। এ নিয়ে তার রাজনৈতিক অবস্থান ও দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন আসাদুল ইসলাম মুকুল।

এর আগে এনসিপির হয়ে ঢাকা-২০ আসনে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশায় ধামরাই এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন তিনি। এমনকি দলটির মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন।

এনসিপির হয়ে ধামরাইয়ে এমপি হওয়ার প্রত্যাশা নিয়ে রাজনীতি করার পর সাভারের ঢাকা-১৯ আসনে গিয়ে বিএনপিতে যোগ দেওয়ায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে এখন প্রশ্ন উঠেছে। মনোনয়ন না পাওয়ার পর দল পরিবর্তনের ঘটনাকে অনেকে আদর্শের পরিবর্তনের চেয়ে রাজনৈতিক ভবিষ্যৎ ও সুবিধা নিশ্চিতের কৌশল হিসেবে দেখছেন। ফলে তার এই দলবদলকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে ‘মনোনয়নকেন্দ্রিক রাজনীতি’ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এর আগে এনসিপি ঢাকা-২০ আসনে মুকুলকে মনোনয়ন না দিয়ে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে প্রার্থী ঘোষণা করে।

এ বিষয়ে এনসিপির ঢাকা জেলা উত্তরের যুগ্ম আহ্বায়ক ফয়সাল খান বলেন, আসাদুল ইসলাম মুকুলের এনসিপি ছেড়ে বিএনপিতে যোগদান তার একান্ত ব্যক্তিগত বিষয়। তার দাবি, মুকুল ধামরাইয়ে দলের গুরুত্বপূর্ণ কোনো নেতা ছিলেন না এবং দলে তার এমন উল্লেখযোগ্য অবদানও নেই যে তার দলত্যাগে এনসিপি দুর্বল হয়ে পড়বে। এছাড়া মুকুলকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল বলেও জানান তিনি।

বিএনপিতে যোগদানের বিষয়ে আসাদুল ইসলাম মুকুল বলেন, এনসিপি ছাড়ার পেছনে বিশেষ কোনো কারণ নেই। বিএনপির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি দলটিতে যোগ দিয়েছেন। বিএনপিতে কোনো পদ পেয়েছেন কি না জানতে চাইলে তিনি জানান, আগে কাজ করবেন, এরপর দল তার কাজের মূল্যায়ন করবে। ধামরাই তার এলাকা উল্লেখ করে তিনি বলেন, দল সুযোগ দিলে ধামরাইয়ের মানুষের জন্য কাজ করবেন। পাশাপাশি তিনি এনসিপির নেতাদের মঙ্গল কামনা করেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্থ মন্ত্রী হওয়ায় পশ্চিম ইলিশায় বিজেপি নেতার মিষ্টি বিতরণ

1

৪ বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

2

পরকীয়ার অভিযোগে গ্রাম্য সালিশে নারীকে চেয়ারম্যানের জুতাপেটা

3

১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

4

রয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিলেন মা

5

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিজেই অসুস্থ

6

২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পেতে আবেদন করবেন যারা

7

আস্থা তৈরি হলেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্

8

গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালালো ডাকাত দল

9

বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক জোরদারে বিশেষ উদ্যোগ সরকারের

10

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

11

শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

12

মঙ্গলবার থেকে চলবে ‘পিংক বাস’, যাবে যেসব রুটে

13

তদন্ত প্রতিবেদন দিতে ফের সময় নিলো সিআইডি

14

মনপুরায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

15

রাষ্ট্রপতির বেতন ১ লাখ ২০ হাজার, সঙ্গে যেসব রাষ্ট্রীয় সুবিধা

16

তেলের দাম বাড়ানোর পরও প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে:

17

স্বামীকে খুন করে ৬ টুকরা, স্ত্রীর মৃত্যুদণ্ড

18

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

19

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ আটক ১

20