আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনের রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আলোচনায় কামরুজ্জামান শাহীন

 

Brother IT Digital

এইচ এম নোমান, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার ১১ নম্বর রসুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব মো. কামরুজ্জামান শাহীন। প্রায় ৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক কর্মকাণ্ড ও এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ততার কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে তার নাম।

শশীভূষণ অঞ্চলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় কামরুজ্জামান শাহীন রাজনৈতিক জীবনে বিভিন্ন মামলা, হামলা ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবুও দলীয় কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা অব্যাহত রেখেছেন বলে তাঁর সমর্থকদের দাবি।

দীর্ঘ রাজনীতির পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত রয়েছেন কামরুজ্জামান শাহীন। দলের কঠিন সময়ে সাংবাদিকতার মাধ্যমে দলীয় কর্মসূচি, নির্যাতিত নেতাকর্মীদের খবর ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন তিনি। এ কারণে দলের দুর্দিনের একজন কলমযোদ্ধা হিসেবে তাঁর অবদানকে মূল্যায়নের দাবি জানিয়েছেন সমর্থকরা।

আগামী নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী কামরুজ্জামান শাহীন। তাঁর প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় দল তাঁকে মূল্যায়ন করবে। তবে মনোনয়নের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

চেয়ারম্যান নির্বাচিত হলে রসুলপুর ইউনিয়নকে দুর্নীতি, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি শান্তিপূর্ণ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।

তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্টের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজ করা এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। পাশাপাশি সালিশ-বাণিজ্য বন্ধ, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখা, নাগরিক সেবায় হয়রানি বন্ধ এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

কামরুজ্জামান শাহীন মনে করেন, জনপ্রতিনিধির মূল দায়িত্ব মানুষের সেবা করা এবং এলাকার সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করা। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে চান তিনি।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রসুলপুর ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা তাঁর। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে বিএনপি কাকে দলীয় মনোনয়ন দেয় এবং ভোটাররা তাঁদের পছন্দের নেতৃত্ব হিসেবে কাকে বেছে নেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা

1

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এআই সৃষ্ট নয়

2

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উ

3

ভোলায় তিন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, ৩০ হাজার টাকার চেক হস

4

লালমোহনে খাল থেকে বাকপ্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার

5

বরিশালে সেনাবাহিনীর মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

6

ক্যানসার, স্ট্রোক ও অন্ধত্ব: লালমোহনে একই পরিবারের চার সদস্য

7

ভোলায় মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবি বাস মালিক সমিতির

8

সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, বরখাস্ত ৫ কর্মকর্তা

9

এনসিপির গাড়িবহর আটকে দিলো পুলিশ, নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি

10

আগস্টেই ছয় মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী, কী করবেন তখন?

11

সরকারি সম্মানির তালিকায় অনিয়ম, জামায়াতের ২ নেতাকে অব্যাহতি

12

ভরিতে ৫৪৮২ টাকা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

13

মিছবাহের দশম স্ত্রী হতে চান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

14

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

15

ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চ

16

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফেরানো

17

সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর

18

ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

19

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্

20