আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

 

Brother IT Digital

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বৈশ্বিক বৈষম্য এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাওয়া প্রধানমন্ত্রী বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান ডা. জাহেদ উর রহমান। জাতিসংঘ মহাসচিবের আয়োজনে একটি প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মীদের সম্মানে দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর ২৩ সেপ্টেম্বরের কর্মসূচি সম্পর্কে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ওই দিন তিনি বিভিন্ন দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে ও স্পেনের আয়োজনে বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলাবিষয়ক একটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেবেন। একই দিনে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন।

রোহিঙ্গা সংকটকে প্রধানমন্ত্রীর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত সাইড ইভেন্টে প্রধানমন্ত্রী অংশ নেবেন। সেখানে মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুততম সময়ে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চাইবেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ কিছুটা কমেছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কারণে অর্থনৈতিক চাপ বাড়ছে। পাশাপাশি এটি বাংলাদেশের জন্য একটি বড় নিরাপত্তাঝুঁকির বিষয়ও। প্রধানমন্ত্রী এই সংকটের প্রতি আবারও বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবেন


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক কিশোরকে ডেকে নিয়ে বাইক কেড়ে নিয়েছিল তুহিন!

1

যে শর্তে ১৩ বছরের মায়ের কাছেই থাকছে ৭ মাসের সন্তান

2

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

3

বরিশালে যৌথ অভিযানে ৩৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

4

গর্ভাবস্থায় ডেঙ্গু জ্বর হলে যা করবেন

5

যথাযথ যত্ন না নেয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

6

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

7

তিন দশকেও বদলায়নি ভোলার ভাগ্য, প্রধানমন্ত্রীর শিল্পপার্ক ঘোষ

8

ভোলায় ভাড়া বাসা থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

9

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কা

10

নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

11

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেফতার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

12

সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

13

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

14

বেঁচে থাকলে ৫৫-তে পা রাখতেন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ

15

ভোলায় বিদেশগামীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

16

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ, দেওয়া হল

17

বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, বালিচাপা মরদ

18

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে জমি

19

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

20