আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারীর পর্দা মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের কাছে অভিযোগ মনিরুল হক চৌধুরীর



চ্যানেল ভোলাঃ নারীর পর্দা ও নিকাব নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে তৈরি হওয়া বিতর্ক এখন নতুন মোড় নিয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী স্পিকারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।

গত ১৪ জুন ২০২৫–২৬ অর্থবছরের সম্পূরক বাজেট আলোচনার সময় সংসদে নারীর পর্দা ও নিকাব নিয়ে তার মন্তব্য ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য সংসদীয় রীতির পরিপন্থী। পরে বিতর্কিত অংশটি এক্সপাঞ্জ করার ঘোষণা দেন তিনি এবং মনিরুল হক চৌধুরীকে বক্তব্য শেষ করার সুযোগ দেন।

এরপর এ ঘটনার প্রতিক্রিয়া সংসদের বাইরে রাজনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে। হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন বিবৃতি দিয়ে প্রতিবাদ জানায়।

এ পরিস্থিতিতে সংসদে বক্তব্য এক্সপাঞ্জ করার বিষয়কে চ্যালেঞ্জ জানিয়ে ডেপুটি স্পিকারের বিরুদ্ধে ৩০২ বিধি অনুযায়ী স্পিকারের কাছে অভিযোগ করেন মনিরুল হক চৌধুরী।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্যপ্রণালীবিধি অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়া চলবে।

তবে মনিরুল হক চৌধুরী দাবি করেন, তিনি নারীর পর্দা বা নিকাব নিয়ে কোনো কটূক্তি করেননি। তার বক্তব্য কেন এক্সপাঞ্জ করা হয়েছে—এ বিষয়েই তিনি ব্যাখ্যা চান।

তিনি আরও বলেন, এ ঘটনায় তিনি অপমানিত বোধ করছেন এবং বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

1

সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, ঘটনার হৃদয়বিদারক বর্ণনা স্বাম

2

১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

3

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্

4

লালমোহনে বিএনপি ও যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

5

স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ

6

মেঘনার এক ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ৯ হাজার ৩০০ টাকায়

7

১৬ জেলায় বন্যার পূর্বাভাস, এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড

8

টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

9

লালমোহনে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

10

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদকে বিসিআরএসের অভিনন্দন

11

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

12

হামলার ১ দিন পর অনলাইনে এনসিপির অভিযোগ গ্রহণ

13

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদ

14

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

15

বোরহানউদ্দিনে যুবককে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ, ছাত্রদলে

16

লালমোহনে মুরগির খামারে ঢোকার অভিযোগে শতাধিক বন্য পাখি হত্যা

17

সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্

18

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

19

ভোলায় শহীদ আবদুর রহিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ম

20