আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে জেলে তালিকা হালনাগাদে মতবিনিময়

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় প্রকৃত জেলে পরিবার চিহ্নিতকরণ এবং জেলেদের জাতীয় তথ্যভান্ডার হালনাগাদে ভোলার চরফ্যাশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, সাবেক উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতান সালাউদ্দিন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সোহাগ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিব এবং স্থানীয় সংবাদকর্মীরা।

সভায় ইউএনও রুমানা আফরোজ বলেন, সরকার ভিজিএফ কর্মসূচির উপকারভোগীদের তালিকা হালনাগাদের জন্য ১৫ দিনের সময় নির্ধারণ করেছে। সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যেই সঠিক ও হালনাগাদ তালিকা প্রণয়ন সম্ভব হবে।

আলোচনায় অংশ নেওয়া মৎস্যজীবী প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বলেন, অতীতে ভিজিএফের জেলে তালিকা প্রণয়নে দলীয়করণের অভিযোগ ছিল। এবার যেন কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব না হয় এবং শুধুমাত্র প্রকৃত জেলেরাই তালিকাভুক্ত হন, সে দাবি জানান তারা।

বক্তারা আরও জানান, চরফ্যাশনের ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে প্রায় ৪৪ হাজার জেলে কার্ড রয়েছে। তাদের অভিযোগ, অতীতে দলীয় বিবেচনায় প্রায় ২০ হাজার কার্ড বিতরণ করা হয়েছে, ফলে অনেক প্রকৃত জেলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।

সভায় পূর্বের তালিকা থেকে ভুয়া জেলেদের বাদ দিয়ে প্রকৃত জেলেদের অন্তর্ভুক্ত করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে হালনাগাদ তালিকা প্রণয়নের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের জুলাই-আগস্টের ঘটনা নিয়ে প্রথমবারের মতো যা বললেন সাক

1

চরফ্যাশনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে বিনাম

2

ভোলায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

3

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে

4

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্

5

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

6

তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো মিরাজের পাশে স্পিক

7

বাতিল হচ্ছে না প্রিপেইড মিটারের ভাড়া, বহাল থাকছে বাড়তি চার্

8

গোলাপি বাসের নারী চালকদের কণ্ঠে হতাশার সুর

9

ভাগাড়ে পড়ে থাকা শপিং ব্যাগ উল্টাতেই বেরিয়ে এলো নবজাতকের মরদে

10

বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: মহাসচিব-মন্ত্রিসভায় নতুন আসছে

11

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

12

মঙ্গলবার থেকে চলবে ‘পিংক বাস’, যাবে যেসব রুটে

13

চরফ্যাশনের ঢালচরে কৃষকদল সভাপতি নেছার উদ্দিনের গণসংযোগ

14

২৩ জুন ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, নাশকতা রুখতে সর্বোচ্চ প

15

শশিভূষণ মানবিক টিমের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি

16

মনপুরায় ঠিকাদারের গাফিলতিতে এক মাসেই ধসে পড়ল এইচবিবি সড়ক

17

ভয়াবহ বন্যা: যে প্রশ্নের উত্তর খুঁজতে দিশেহারা নেপাল

18

বরিশালে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় পড়ে গিয়ে আওয়ামী লীগ নেতা

19

চরফ্যাশনে নিখোঁজ আহাদকে খুঁজছে পরিবার, দুই মাসেও মেলেনি সন্ধ

20