আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

পতিত আ.লীগ দেশকে ময়লা করে রেখেছে, আমাদের সরকার পরিষ্কার করছে: হাফিজ ইব্রাহিম

 

Brother IT Digital

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন: ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন–দৌলতখান) সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম বলেছেন, পতিত আওয়ামী লীগ দেশকে ময়লা করে রেখেছে, এখন আমাদের সরকার সেই ময়লা পরিষ্কার করছে। 

শনিবার (২৮ নভেম্বর) ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট ডিটিএম স্কুল মাঠ ও পাশের খালে ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশার বংশবিস্তার রোধে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় খালের ময়লা-আবর্জনা ও কচুরিপানা অপসারণের পাশাপাশি বিদ্যালয় মাঠ এবং আশপাশের এলাকা পরিষ্কার করা হয়।

বক্তব্যে সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেন, পরিচ্ছন্নতা শুধু লোক দেখানো কোনো কর্মসূচি নয়, এটি প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব। নিজের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। এ সময় নিজের বাসার টেবিলের নিচে জমে থাকা ময়লাও নিজে পরিষ্কার করেন বলে জানান তিনি।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় গিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন ময়লা-আবর্জনামুক্ত থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এতে আগামী প্রজন্মের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. মো. শামীম রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধ এবং এ রোগে প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শুধু শনিবারের কর্মসূচি পালন করলেই হবে না, প্রতিদিন নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি তিন মাসের জন্য হলেও বোরহানউদ্দিনে পরিচ্ছন্নতা কার্যক্রম সারা বছর অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া ছাত্রদল, বিডি ক্লিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিপি, রোভার স্কাউট, গ্রাম পুলিশ, আমার চোখ আমার আলো সংগঠন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে এক দিনের পরিচ্ছন্নতা অভিযান যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার এবং নিজ নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ লক্ষ্যেই বোরহানউদ্দিনে সারা বছর পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি শশীভূষণ থানার ফিরোজ আহমেদ

1

বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

2

জুতার মালা পড়িয়ে অপমান তজুমদ্দিনের আলোচিত সেই ঘটনায় চারজন আট

3

আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে: ট্রাম্প

4

জুলাই জাদুঘরের ভাস্কর্য ভাঙার আহ্বান মাদানীর

5

সরকারের নতুন উদ্যোগ: ৩ জাহাজে হবে ভাসমান হাসপাতাল

6

৪ বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

7

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’

8

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ, আতঙ্কে ভুক্ত

9

শশীভূষণে রিকশাচালক সেজে মাদক কারবারিকে ধরলেন পুলিশ

10

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তার, শাস্তির মুখে ৩ নারী পুলি

11

মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা বলছেন বিশেষজ

12

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

13

জামায়াত এমপির ভিডিওকাণ্ড নিয়ে তাসনিম জারার পোস্ট ভাইরাল

14

প্রতিটি জোয়ারে ডুবে যায় স্বপ্ন, পাঁচ দিনেও মনপুরায় সংস্কার হ

15

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন ২ হল

16

ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযানে ইয়াবাসহ ৪ মাদ

17

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

18

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে

19

প্রশিক্ষণের মাধ্যমে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই: ভোল

20