আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসিকে হারাতে গিয়ে তান্ত্রিক বাঁচাতে পারলেন না নিজ দেশকেই

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে থামানোর ভবিষ্যদ্বাণী করে বিশ্বকাপে আলোচনায় এসেছিলেন ঘানার তান্ত্রিক নান্না কওয়াকু বোনসাম।

তার দাবি ছিল, বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটন ঘটাবে। তবে শেষ পর্যন্ত সেই ভবিষ্যদ্বাণী সত্যি তো হয়নি-ই, উল্টো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তার নিজের দেশ ঘানাই।

রাউন্ড অব ৩২-এর ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ঘানা। অন্যদিকে অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। ফলে মেসিকে থামানোর যে ভবিষ্যদ্বাণী ঘিরে এত আলোচনা হয়েছিল, মাঠের খেলায় তার কোনো প্রতিফলন দেখা যায়নি।

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কলম্বিয়া। ১৪তম মিনিটে জন আরিয়াসের একমাত্র গোলেই এগিয়ে যায় দক্ষিণ আমেরিকার দলটি। পরে একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি তারা।

বিরতির পর ঘানা সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায়। তবে ৫৬তম মিনিটে লুইস দিয়াজের গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপরও কলম্বিয়া বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ঘানার গোলরক্ষকের দুর্দান্ত সেভে স্কোরলাইন অপরিবর্তিত থাকে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই শেষ ষোলোতে জায়গা করে নেয় কলম্বিয়া।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ৮ জুলাই (বাংলাদেশ সময় রাত ২টা) ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া।

বিশ্বকাপ শুরুর পর থেকেই আলোচনায় ছিলেন নান্না কওয়াকু বোনসাম। কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারাবে বলে তার দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

এর আগে গ্রুপ পর্বেও তিনি দাবি করেছিলেন, ঘানার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি অভিশাপ দিয়েছেন। ওই ম্যাচে কেইন গোল করতে না পারায় বিষয়টি নিয়েও নানা আলোচনা হয়। যদিও এসব দাবির পক্ষে কখনোই কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শেষ পর্যন্ত বোনসামের সর্বশেষ ভবিষ্যদ্বাণীও ভুল প্রমাণিত হয়েছে। আর্জেন্টিনা শেষ ষোলোতে উঠেছে, আর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তার নিজের দেশ ঘানাকেই।                                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!

1

এলপি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে আজ

2

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

3

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর নিখোঁজ আহাদকে ফিরে পেল পরিবা

4

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

5

একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল

6

আন্দোলনে অটোরিকশা চালকদের প্রকাশ্যে মাদক সেবন

7

মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

8

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের

9

যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’

10

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

11

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

12

হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়করা বলতো ‘হাসিনার আব্দুল্লাহ’: রাশ

13

তাসরিফের ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান ভাইরাল, শুরু হলো আইনি পদক্

14

১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রাম অভিমুখে

15

হাসিনার সঙ্গে সেই নারী শিক্ষকের ফোনালাপের ভিডিও ভাইরাল

16

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

17

রায়পুরে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার, আহত আরেক কন্যা

18

যে সেলুনে ঢুকলেই কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন প্রবাসীরা

19

জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ

20