আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

 

Brother IT Digital

শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। তার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে। তার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। তার বয়সও হয়েছে।

বাংলাদেশে যদি তিনি ফিরে না আসেন, তাহলে তার দলের অবস্থান কী দাঁড়াবে, কিংবা তার এতদিনের রাজনীতির ইতিহাসেরই বা কী হবে। সবকিছু বিবেচনায় আমার কমন সেন্স বলে, তিনি নিশ্চয়ই ফিরে আসবেন।

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, আজকাল সবার হাতেই গণমাধ্যম আছে। যে যা শুনতে চায়, সে তা শুনতে পারে। এভাবে তো আসলে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই-বা কী করে গণতন্ত্র হয়?

ছাত্রদল ও শিবিরের গতকালের সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনাগুলো দেশের আইন-শৃঙ্খলার নাজুক পরিস্থিতিকে ইঙ্গিত করে। দলগুলো যে তাদের অঙ্গসংগঠনগুলোর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, সেটিও ইঙ্গিত করে। দিনশেষে আবারও যে আমরা আগের পুরোনো রাজনীতিতেই ফিরে গেছি, সেটাও ইঙ্গিত করছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ

1

সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির

2

যমুনার পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জের চৌহালীতে নতুন করে ভাঙন, ১২০

3

এবার এসিসির বড় দায়িত্ব পেলেন তামিম

4

বোরহানউদ্দিনে ৪ শতাংশ জমির বায়না, ১০ লাখ টাকা লেনদেনের দাবি

5

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বায়েক অফিসে অগ্নিকাণ্ড

6

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

7

বরিশালে সেনাবাহিনীর মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

8

ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস

9

লালমোহনে ১১ পিস ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার

10

স্কুল ফিডিংয়ে নিম্নমানের ডিম, যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী ব

11

সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না: জামায়াতের আমির

12

ভোলায় শহীদ আবদুর রহিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ম

13

শিক্ষক প্রশিক্ষক নেবে আস-সুন্নাহ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্

14

‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় দুপুরে কথা-কাটাকাটি, রাতে তুমুল মার

15

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

16

ভয়াবহ বন্যা: যে প্রশ্নের উত্তর খুঁজতে দিশেহারা নেপাল

17

বোরহানউদ্দিনের মেয়ে নিশির মরদেহ বাউফল থেকে উদ্ধার

18

ভোলায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

19

গোমূত্র কিনবে ভারত সরকার, প্রতি লিটারে ২০ রুপি

20