আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রাম অভিমুখে

 

Brother IT Digital

গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশে যাত্রা শুরু করেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

এরপর নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের মিরসরাইসহ বিভিন্ন পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ ও পথসভা করে রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে লংমার্চ। কর্মসূচিতে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জোটের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

জামায়াতের একাধিক নেতা জানান, এ কর্মসূচিতে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের দাবির পাশাপাশি জনজীবনের সংকটও তুলে ধরা হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার। তাদের ধারণা, রাজনৈতিক ও জনজীবনের বিভিন্ন ইস্যু একসঙ্গে সামনে আনতে পারলে আগামী দিনের কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে।

আয়োজকরা জানান, লংমার্চের বহরে এক হাজারের বেশি গাড়ি রয়েছে। নির্ধারিত স্থানগুলোর পাশাপাশি যাত্রাপথে কোথাও বেশি লোকসমাগম হলে সেখানেও গাড়িবহর থামিয়ে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে পারেন। বিভিন্ন স্থান থেকে নতুন গাড়িও বহরে যুক্ত হবে। নতুন যুক্ত হওয়া গাড়িগুলো বহরের শেষ দিকে রাখা হবে।

চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। সেখানে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সমাবেশ শেষে শনিবার রাতেই গাড়িবহর ঢাকার উদ্দেশে রওনা দেবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর আগে ফেসবুক পোস্ট ‘আত্মমর্যাদায় আঘাত করলে-আমি নিঃশব্

1

সরকার সবার আগে বাংলাদেশের পরিবর্তে দলীয়তন্ত্রকে প্রাধান্য দি

2

ইউটিউবে নতুন নিয়মে হবে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর

3

কুকরী-মুকরী ঘাটে নামতেই কাদা, দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা

4

ভোলায় বাড়ছে ডেঙ্গু, আক্রান্তদের বড় অংশই ঢাকা-চট্টগ্রাম ফেরত

5

কুমিল্লার নতুন ডিসি ভোলার কৃতিসন্তান রোজী আকতার

6

কসবা রেলস্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক য

7

রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরে

8

মনপুরায় বরফ সংকটে ১৪ কেজির পচা কোরাল বিক্রি সাড়ে ১০ হাজার টা

9

প্যাকেটজাত খাদ্যে লবণ-চিনি-ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখের দ

10

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

11

ফুটপাতে খাবার বিক্রি করলেও নিতে হবে নিবন্ধন

12

ভারি বর্ষণে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নারীর মৃত্যু, আহত ২

13

দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক

14

হঠাৎ নাকের নথ গিলে ফেললেন অভিনেত্রী

15

প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সৌদির বার্তা

16

৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ

17

যুব উন্নয়নে প্রশ্নপত্র ফাঁসে সাদিক কায়েমের ৪ দাবি

18

দাম কমানোর পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

19

ভোলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

20