আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী পার্থ

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: তিন দিনের সরকারি সফরে আগামীকাল ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আগামী ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ভোলায় অবস্থানকালে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল সকাল ৬টায় রাজধানীর গুলশান-২ থেকে সড়কপথে ভোলার উদ্দেশে যাত্রা করবেন মন্ত্রী। সকাল ১১টার দিকে ভোলা সার্কিট হাউসে পৌঁছানোর পর দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

পরদিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব পরিদর্শন ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। এরপর দুপুর সাড়ে ২টায় নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

সফরের শেষ দিন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন পার্থ। বিকেল ৪টায় স্থানীয় সাংবাদিক ও সংবাদপত্র কর্মীদের সঙ্গে আরও একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সবশেষে শুক্রবার সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ভোলা ছাড়বেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

মন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। তিন দিনের সফরে প্রশাসন, গণমাধ্যম ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় থাকায় তাঁর এ সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনের আলোচিত সেই ঘটনায় তিনজন গ্রেফতার

1

এমপিও শিক্ষকদের বেতনও বাড়ছে নতুন পে-স্কেলে

2

ভোলায় ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন ৫ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ৩০ হা

3

১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্

4

যুগল সাফল্যে বোরহানউদ্দিনে উপসচিব হলেন পীযূষ চন্দ্র দে ও শুভ

5

ইভার টানে চীন থেকে বরিশালে জিয়াং, ইসলাম গ্রহণ করে বিয়ে

6

লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম মাতাব্বরের

7

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

8

৫ দিনে বাংলাদেশের রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

9

বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়: আবদুল জব্বার

10

ভোলা সদরে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও ব

11

৬৬৬ কোটি টাকা দিতে হবে ড. ইউনূসকে, নেপথ্যে কী?

12

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

13

শশীভূষণে রিকশাচালক সেজে মাদক কারবারিকে ধরলেন পুলিশ

14

ইরানে খামেনির জানাজা শেষে ঢাকায় ফিরেছেন স্পিকার

15

জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচার

16

ভারতে নতুন দলের আত্মপ্রকাশ, ফের ‘সংসদ চলো’ অভিযান

17

উড়ন্ত বিমান থেকে বের হয়ে গেল যাত্রীর মাথা, অতঃপর...

18

ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্ম

19

‘দেশের প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’: বরিশাল ব

20