আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভাগাড়ে পড়ে থাকা শপিং ব্যাগ উল্টাতেই বেরিয়ে এলো নবজাতকের মরদেহ

 

Brother IT Digital

চ্যানেল ভোলা:  রাজবাড়ী শহরের একটি ময়লার ভাগাড়ে পড়ে থাকা শপিং ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের খাদ্যগুদাম-সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানান, তিনি ময়লার ভাগাড় ও ঝোপঝাড় থেকে পুনর্ব্যবহারযোগ্য জিনিস সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। আজ সকালে খাদ্যগুদাম-সংলগ্ন এলাকায় একটি শপিং ব্যাগ দেখতে পান। ভেতরে কিছু থাকতে পারে ভেবে ব্যাগটি উল্টে দিলে লাল কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ বেরিয়ে আসে।

স্থানীয়দের ভাষ্য, খবর পেয়ে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেন তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, নবজাতকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলের পাশেই একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেটির ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে দায়ীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপি রেহানার

1

মাদ্রাসা থেকে পালানোর সময় ছয়তলার কার্নিশে আটকে পড়ল ছাত্রী

2

হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর ত

3

বাংলাদেশের বক্তব্য ‘কূটনৈতিকভাবে রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি

4

গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

5

জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সা

6

‘বেহেশতের আশায়’ জামায়াতে ভোট দিয়ে মানুষ হতাশ হয়েছে: হাফিজ ইব

7

আস্থা তৈরি হলেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্

8

বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না

9

আগামীকাল ভোলায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

10

দাম্পত্যে নতুন ট্রেন্ড ‘ফুড ডিভোর্স’, জানেন কি এর মানে?

11

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার

12

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, অর্ধলক্ষাধিক মান

13

চরফ্যাশনে ডাব ব্যবসায়ী আলাউদ্দিন হত্যার ঘটনায় দুই আসামি গ্রে

14

ছাত্রদলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন রবিউল ইসলাম নয়ন

15

রাষ্ট্রপতি পদে আলোচনার শীর্ষে চার বিএনপি নেতা

16

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

17

বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্

18

কচুগাছ ও ময়লার স্তূপে বন্ধ পানি চলাচল, জলাবদ্ধতায় দুর্ভোগে

19

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

20