আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

রুমিন ফারহানা আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

 

Brother IT Digital

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ছায়া দেখা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এনপিবি নিউজের পাঠকদের জন্য রাশেদ খাঁনের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়! যখন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের ফেসবুক পোস্ট আর রুমিন ফারহানা আপার ফেসবুক পোস্টের মধ্যে কোন পার্থক্য থাকে না, তখন বলতেই হয়, জাতীয় সংসদে আওয়ামীলীগের একমাত্র যোগ্য প্রতিনিধি রুমিন ফারহানা আপা! হয়তো এই পারফরম্যান্স দেখে রুমিন ফারহানা আপাকে আ.লীগের বাংলাদেশ শাখার সভানেত্রী হিসেবেও দায়িত্ব দিতে পারে শেখ হাসিনা।

তিনি গতকাল যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্য তার অতীত বক্তব্যের সাথে সাংঘর্ষিক! ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নমিনেশন পাওয়ার আগে এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী এমপি হয়ে সংসদ গিয়ে আওয়ামীলীগের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের ফটোকপি গতকাল বিএনপির বিরুদ্ধে উত্থাপন করেছেন রুমিন ফারহানা আপা!

আর জামায়াতের আমির তাকে বেশ উৎসাহ দিয়েছেন! কিন্তু তিনি কি ভুলে গেছেন যে, কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যের সময় জামায়াতের ৯০ জন এমপি কিভাবে হট্টগোল করছিলো? নিজেরা যে সংস্কৃতির সূচনা করেছে, সেই ধরনের সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা তো বেমানান!

আরেকজন জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদ ২০০১-২০০৬ পর্যন্ত বিএনপি সরকারের সমালোচনা করতে গিয়ে মূলত থুতু উপরের দিকে ফেলে নিজের গায়েই মাখলেন আর স্মরণ করিয়ে দিলেন ঐ সরকারের কৃষিমন্ত্রী ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, আর সেটি ছিলো বিএনপি-জামায়াতের জোট সরকার! পরিস্থিতি দেখে মনে হচ্ছে, জাতীয় সংসদে জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদ, হাসনাত আব্দুল্লাহ ও স্বতন্ত্র এমপি রুমিন ফারহানারা সবাই আওয়ামী বয়ানের পক্ষে বেঁধেছে জোট!

কিন্তু জাতি কি ভুলে গেছে, জাতীয় নির্বাচনের আগে রুমিন ফারহানা আপা হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নির বাচ্চা বলে সম্বোধন করেছিলো?                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদ

1

ভয়াবহ বন্যা: যে প্রশ্নের উত্তর খুঁজতে দিশেহারা নেপাল

2

চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্য

3

প্রাথমিক বিদ্যালয়ে জিয়াউর রহমানের জীবনীসহ ৩ বই সংরক্ষণের নির

4

বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত: মুফতি রেজাউ

5

প্রবাসীদের জন্য নতুন হিসাব সুবিধা চালু, বিনিয়োগ ও রেমিট্যান্

6

রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরে

7

ট্রান্সফরমার চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

8

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

9

ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান

10

আগস্টেই ছয় মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী, কী করবেন তখন?

11

এমপিদের ফোন হ্যাক করে টাকা চাওয়া হচ্ছে: নূরুল ইসলাম মনি

12

বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

13

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা আইনজীবী সমিতির সৌজন্য

14

সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ, বাতিল হচ্ছে বিশেষ প্রণোদন

15

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকা

16

সরকারি গাড়ি ব্যবহার করছেন না প্রধানমন্ত্রী, অনুসরণ মন্ত্রী-উ

17

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে:

18

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্

19

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল

20